Thursday, May 14, 2026

সিবিআই আর্জি খারিজ, এইমস নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করবে সিআইডিই

Date:

Share post:

কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট।  কল্যাণী এইএমস যেহেতু কেন্দ্রীয় প্রতিষ্ঠান তাই এই দুর্নীতি মামলার তদন্ত সিবিআই বা অন্য কোনও কেন্দ্রীয় এজেন্সি দিয়ে করানো হোক, এমনই আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ সেই আর্জি খারিজ করে জানিয়ে দেয়, রাজ্য তদন্তকারী সংস্থা সিআইডির ওপরই আস্থা রাখা হচ্ছে।

আরও পড়ুন:কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সোনালি চক্রবর্তীর পুনরায় নিয়োগের রাজ্যের সিদ্ধান্ত খারিজ হাইকোর্টে

প্রসঙ্গত, কল্যাণী এইমসের নিয়োগ দুর্নীতির তদন্ত চালাচ্ছিল সিআইডি। সেই তদন্তের ভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতিতে কাঠগড়ায় বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা এবং কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে বেআইনিভাবে চাকরি বণ্টনের অভিযোগ দায়ের হয়। বিজেপি ঘনিষ্ঠদের চাকরি পাইয়ের দেওয়ার অভিযোগও ওঠে। নীলাদ্রি-কন্যা মৈত্রী দানা নিয়োগ প্রক্রিয়ায় অংশ না নিয়েই চাকরি পেয়েছেন বলে অভিযোগ। ডেটা এন্ট্রি অপারেটর পদে ৩০ হাজার টাকা বেতনের চাকরি পেয়েছেন মৈত্রী। সেই চাকরি পাইয়ে দিয়েছেন সুভাষ সরকার, এমন অভিযোগ ওঠেছে।

ইতিমধ্যেই তদন্তে নেমে মৈত্রীকে জেরা করেছেন সিআইডি কর্তারা। বিধায়ককেও তলব করা হয়। গয়েশপুরের এক বিজেপি নেত্রী সংবাদমাধ্যমে অভিযোগ করেন, এইমসে চাকরি দেওয়ার নামে তাঁর কাছ থেকে দলের এক সাংসদ টাকা চান। এর পরই পদ হারান ওই নেত্রী। আরও এক বিজেপি কর্মী সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে নিয়োগ দুর্নীতি নিয়ে চিঠি লেখেন। কল্যাণী থানায় বিজেপির একাধিক নেতার বিরুদ্ধে ঘনিষ্ঠদের বেআইনিভাবে এইমসে চাকরি দেওয়ার অভিযোগ দায়ের হয়।

সম্প্রতি রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে এইমসে চাকরি দেওয়ার নাম করে আড়াই লক্ষ টাকা নেওয়ার অভিযোগ দায়ের করেন হবিবপুরের এক যুবক। রানাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...