Tuesday, March 17, 2026

ঘোষণা হয়েছে টি-২০ বিশ্বকাপের জন‍্য ভারতীয় দল, দল দেখে খুশি নন মহম্মদ আজহারউদ্দিন

Date:

Share post:

সোমবারই ঘোষণা হয়েছে আসন্ন টি-২০ বিশ্বকাপের ( T-20 World Cup) জন‍্য ভারতীয় দল (India team)। ১৫ জনের দলে নেই মহম্মদ শামি, শ্রেয়স আইয়রের মতন ক্রিকেটাররা। আর এতেই খুশি নন ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। তাঁর মতে, অস্ট্রেলিয়াগামী দলে থাকা উচিত ছিল মহম্মদ শামি এবং শ্রেয়স আইয়রের।

এদিন সোশ্যাল মিডিয়া ভারতীয় দল নিয়ে আজহারউদ্দিন বলেন,” মূল দলে শ্রেয়স আইয়র এবং মহম্মদ শামিকে না দেখে বিস্মিত হলাম। দীপক হুডার জায়গায় শ্রেয়স এবং হর্ষল প‍্যাটেলের জায়গায় শামিকে আমার পছন্দ।”

ভারতের প্রাক্তন অধিনায়কের মতে,অস্ট্রেলিয়ার উইকেটে শামি অনেক বেশি কার্যকর হতেন। সাফল্য পেতেন তিনি। হর্ষলের থেকেও শামির বোলিং সে দেশের উইকেটের জন্য বেশি উপযুক্ত। এর পাশাপাশি অভিজ্ঞতাতেও অনেক এগিয়ে মহম্মদ শামি। অপরদিকে শ্রেয়স আইয়র উইকেটের সব দিকে শট খেলতে পারেন। মিডল অর্ডার ব্যাটার হিসাবেও অনেক এগিয়ে। এমনকি  হুডার থেকে এগিয়ে যে শ্রেয়স।

আরও পড়ুন:ঘোষণা হয়ে গিয়েছে ভারতের টি-২০ বিশ্বকাপের দল, কী বললেন দল নিয়ে গাভাস্কর?

 

spot_img

Related articles

ট্রান্সজেন্ডার সংশোধনী বিল নিয়ে উদ্বেগ, NALSA রায়ের পক্ষে সরব যুব সমাজ

ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের (Transgender Rights) সদস্য ও বিভিন্ন নাগরিক সমাজ সংগঠন ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অফ রাইটস) অ্যাক্ট, ২০১৯–এর প্রস্তাবিত...

পিছিয়ে গেল মিনি ডার্বি, মোহনবাগানে ফের চোটের উদ্বেগ

ঈদের কারণে পিছিয়ে দেওয়া হল আইএসএলের(ISL) মিনি ডার্বি। ইস্টবেঙ্গল(East Bengal )বনাম মহামেডান(Mohamedan ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ।...

তৃণমূলের তালিকায় সাংবাদিকতা জগতের ২ প্রার্থী কুণাল ও দেবদীপ

অনেক কঠিন সময়ে ক্ষুরধার যুক্তি দিয়ে দলের হয়ে লড়েন। নানা ঘাত-প্রতিঘাত সত্ত্বেও ছাড়েননি মমতা-অভিষেকের হাত। রাজ্যসভার সাংসদের পর...

গ্রেফতার করেও কেন্দ্রের সরকারের স্বৈরাচারী বাধা! জেলের কাহিনী শোনালেন সোনম

দেশের শান্তি নষ্ট করার চেষ্টা। বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগ। লাদাখকে অশান্ত করার চেষ্টা। এরকম হাজারো মামলা তাঁর বিরুদ্ধে...