Thursday, April 16, 2026

কেরোসিন তেলের বরাদ্দ অর্ধেক করল কেন্দ্র, বাংলাকে বঞ্চনার অভিযোগে সরব তৃণমূল

Date:

Share post:

বাংলার জন্য কেরোসিন তেলের (Kerosene Oil) বরাদ্দ প্রায় অর্ধেক করে দিল কেন্দ্রীয় সরকার (Central Government)। তবে দেশের অন্যান্য রাজ্যগুলি আগে যে পরিমাণ কেরোসিন পেত তাই পাবে এমনই নির্দেশিকা (Guidelines) জারি করা হয়েছে কেন্দ্রের তরফে। আগামী অক্টোবর (October) থেকে ডিসেম্বর (December) মাস পর্যন্ত বাংলায় যে পরিমাণ কেরোসিন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র তা আগের বরাদ্দের প্রায় অর্ধেক। এতদিন বছরে ১ লক্ষ ৭৬ হাজার কিলোলিটার কেরোসিন পেত বাংলা। প্রতিমাসে বরাদ্দ (Allocation) ছিল ৫৮ হাজার ৬৬৮ কিলোলিটার। তবে অক্টোবর থেকে মাসিক বরাদ্দ গিয়ে দাঁড়াবে ২৯ হাজার ৪৪৪ কিলোলিটারে।

বাংলাকে বঞ্চনার (Deprivation) অভিযোগে ইতিমধ্যে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। বারবার কেন বাংলাকেই টার্গেট (Target) করা হয় সেই প্রশ্নও উঠছে। রাজনীতিগতভাবে (Politically Fight) লড়াই করতে না পেরে কেন্দ্রীয় সরকার এভাবেই বাংলার মানুষকে চরম বিপদের মুখে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগ উঠছে। তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) প্রশ্ন, বাংলা কেন বঞ্চনার শিকার? জবাব দিক রাজ্যের বিজেপি নেতারা।

গত কয়েকবছরে কেরোসিনের দাম লাফিয়ে বেড়েছে। পাশাপাশি ভর্তুকিও (Subsidy) ছাঁটাই করেছে কেন্দ্র। তারমধ্যেই এবার বাংলার বরাদ্দ প্রায় অর্ধেক কমিয়ে দেওয়া হল। তবে কি কারণে কেন্দ্রের এমন সিদ্ধান্ত? তা এখনও পরিষ্কার নয়। বাংলায় বারবার রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে মোকাবিলা না করতে পেরে উল্টে বঙ্গবাসীকে সর্বস্বান্ত করতে চাইছে কেন্দ্রীয় সরকার, এমনটাই মত বিশেষজ্ঞমহলের একাংশের। বাংলার রেশন ডিলারদের মতে, তাঁদের আর্থিক ক্ষতির পাশাপাশি চরম বিপাকে পড়বেন রাজ্যের দিন আনা দিন খাওয়া গরিব মানুষজন।

Related articles

মহিলা মুখ্যমন্ত্রীকে চরম অসম্মান! এবার যুবদের হাতে কার্ড বিজেপির, ধুইয়ে দিল তৃণমূল

সংসদে নারী ক্ষমতায়নের জন্য দলের সাংসদদের হুইপ জারি করেছে নরেন্দ্র মোদির বিজেপি। সেই মহিলা সংরক্ষণ বিল যে নিছক...

লক্ষ্য ভূমিপুত্র তুলে আনা, অ্যাডামাস ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বে সৌরাশিস

  ভূমিপুত্র তুলে আনাই লক্ষ্য নিয়ে চালু হল অ্যাডামাস ক্রিকেট অ্যাকাডেমির। বারাসতে বিশ্বমানের এই অ্যাকাডেমি তৈরি করা হয়েছে যেখানে রয়েছে...

যে ভাষা বোঝে সেই ভাষাতেই বোঝাব! কাকে হুঁশিয়ারি অভিষেকের?

ভোটমুখী রাজনীতিতে ফের অমিত শাহকে (Amit Shah) এক হাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

ভাঙড়ে প্রার্থীর ছড়াছড়ি, একটি বুথে দুই ইভিএমের নজিরবিহীন ব্যবস্থা কমিশনের

আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের নজরকাড়া কেন্দ্রগুলির মধ্যে অন্যতম ভাঙড়। তবে এবার শুধু রাজনৈতিক উত্তাপের কারণে নয়, বরং প্রার্থীর...