Sunday, June 28, 2026

“হিন্দু মানে শূদ্র, পতিতার সন্তান”, বিতর্কিত মন্তব্য DMK নেতা এ রাজার

Date:

Share post:

চরম বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে এলেন ডিএমকে নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এ রাজা (A Raja)। সম্প্রতি চেন্নাইয়ের(Chennai) এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি জানালেন, “হিন্দু(Hindu) হিসেবে থাকার মানে শূদ্র, পতিতার সন্তান হয়ে থাকা”। তাঁর এই মন্তব্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দাক্ষিণাত্যের রাজনীতিতে।

সম্প্রতি ওই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজা প্রশ্ন করেন, “কে হিন্দু? আমাদের প্রত্যেকের নিজের মতো বাঁচার অধিকার থাকা উচিত… আমরা হিন্দু হতে চাই না। কেন আমাদের হিন্দু হিসেবে থাকতে বাধ্য করা হবে?” একইসঙ্গে তিনি বলেন, “কর্ণাটকের লিঙ্গায়েতরা নিজেদের অধিকারের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তবে শীর্ষ আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, যদি কেউ মুসলিম, খ্রিস্টান বা পার্সিয়ান না হয় তাকে তো হিন্দু হতেই হবে। এমন নিষ্ঠুর আইন বিশ্বের আর কোথায় রয়েছে?” এরপরই সুর চড়িয়ে জনতার উদ্দেশ্যে তিনি বলেন, “যতদিন হিন্দু থাকবেন শূদ্র থাকতে হবে। যতদিন শূদ্র থাকবেন আপনি হবেন পতিতার সন্তান। হিন্দু হলে আপনি অচ্ছুতই থাকবেন।”

এ রাজার এহেন মন্তব্যের তীব্র সমালোচনা সুউরু হয়েছে সব মহলে। তাঁর বক্তব্যের নিন্দা করে তামিলনাড়ু বিজেপির সভাপতি কে আন্নমালাই বলেন, জের এমন মন্তব্যের মাধ্যমে ঘৃণা ছড়াচ্ছেন রাজা। এক সম্প্রদায়ের তোষণ করতে গিয়ে অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। যদিও এ রাজা নিজের এই বক্তব্যকে একেবারেই হিন্দু বিরোধী মন্তব্য বলতে নারাজ।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...