Tuesday, March 17, 2026

বিধায়ককে হেনস্থা ও হুমকি ফোন! প্রশাসনের দ্বারস্থ চুঁচুড়ার অসিত মজুমদার

Date:

Share post:

হুগলির চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের (Chinsurah Assembly) তৃণমূল বিধায়ক (TMC MLA) অসিত মজুমদারকে (Asit Majumder) ভিডিও কল (Video Call) করে অশ্লীল ছবি দেখানো ও পরে দিল্লি পুলিশের নামে হুমকি ফোন (Threat Call) করে হেনস্থার (Assault) অভিযোগ। বিধায়ক অসিত মজুমদার জানান, মঙ্গলবার সকালে তিনি যখন বাজারে গিয়েছিলেন সেইসময় তাঁর ফোনে অচেনা একটি নম্বর থেকে ফোন আসে। বিধায়কের অভিযোগ, মেয়েটি হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে তাঁকে অশ্লীল ছবি ও ভিডিও দেখান। বিধায়ক তখনই মেয়েটিকে এসব বাজে কাজ না করার অনুরোধ করে ফোন কেটে দেন। তারপর একই নম্বর থেকে তাঁর কাছে কয়েকবার ফোন আসলেও তিনি আর ফোন তোলেননি।

এরপর ফের মঙ্গলবার দুপুরে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে অসিত মজুমদারের কাছে। আর ফোন রিসিভ করা মাত্রই দিল্লি পুলিশের (Delhi Police) পরিচয়ে তাঁকে হুমকি (Threat) দেওয়া হয়। অসিত মজুমদারের অভিযোগ, তাঁকে ফোন করে হুমকি দেওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় (Social Media) তাঁর আপত্তিকর ছবি ও ভিডিও আপলোড করা হবে। এরপরই প্রশাসনের দারস্থ হন চুঁচুড়ার বিধায়ক। প্রথমে তিনি ফোন করে পুরো বিষয়টি চন্দননগরের পুলিশ কমিশনার (Police Commissioner of Chandannagar) ও চুঁচুড়া সাইবার ক্রাইম (Chinsurah Cyber Crime) বিভাগে জানান। পরে তিনি লিখিত অভিযোগ দায়ের (Complaint Lodge) করেন।

অসিত মজুমদার বলেন, এমন ঘটনা বিজেপি (BJP) ছাড়া কেউ ঘটাতেই পারেনা। পুরো বিষয়টি বিজেপিরই চক্রান্ত বলে অভিযোগ করেন তিনি। বিধায়কের অভিযোগ, বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) হারের পর থেকেই তৃণমূলের নেতা কর্মীদের হেনস্থা (Harassment) ও বদনাম (Defamation) করার চেষ্টা চালাচ্ছে। ঘটনায় দোষীকে চিহ্নিত করে দ্রুত শাস্তির আর্জি জানিয়েছেন চুঁচুড়ার বিধায়ক।

 

spot_img

Related articles

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...

ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ কেন? জবাব চেয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল

গত ২৮ ফেব্রুয়ারি যে তালিকায় নাম ছিল ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ভোটারের নতুন তালিকায় কমে দাঁড়িয়েছে...

তৃণমূলের তালিকা থেকে বাদ ৭৪: কেউ হতাশ, কেউ দিলেন হুমকি, কেউ আবার স্বস্তিতে

ঠিক যেন পরীক্ষার ফলাফল বেরোনো। প্রার্থী হওয়ার আবেদন তো প্রত্যাশী সকলেই করেছিলেন। কিন্তু কে যোগ্য, কার জন্য কোন...

অবসরপ্রাপ্ত আধিকারিকদের পুনর্নিয়োগের খতিয়ান চাইল কমিশন

অবসরের পর পুনরায় নিয়োগ পাওয়া আধিকারিকদের নিয়ে বিতর্কের আবহেই রাজ্যের কাছে বিস্তারিত তথ্য তলব করল নির্বাচন কমিশন। নবান্ন...