Monday, April 27, 2026

কালো মেঘে মুখ ঢেকেছে তিলোত্তমা, সকাল থেকেই শুরু বৃষ্টি

Date:

Share post:

সকাল থেকেই আকাশের মুখভার। শহরের একাধিক জায়গায় শুরু হয়েছে হালকা বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রের খবর,  বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় বৃষ্টিপাত হতে পারে। আগামী ২ থেকে ৩ ঘণ্টায় তিন জেলার বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:রাতভর ঝমঝমিয়ে বৃষ্টি ,মঙ্গলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতর সূত্রে আরও জানা গিয়েছে, বৃহস্পতিবার সারা দিন ধরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিকেলের দিকে বৃষ্টির জের এবং ঝোড়ো হাওয়ার দাপট আরও বাড়তে পারে। বৃষ্টিপাতের সময় মৎস্যজীবীদেরও সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপের অক্ষরেখা এমনভাবে ছড়িয়ে রয়েছে যে তার প্রভাবে বুধবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস ছিল। কিন্তু বৃহস্পতিতেও তার রেশ কাটেনি। আজ সকাল থেকেই কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার আকাশে কালো মেঘ। সঙ্গে হালকা বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর বলছে, নিম্নচাপের অক্ষরেখা এখনও বিস্তৃত রয়েছে ছত্তীসগঢ় থেকে বাংলাদেশ পর্যন্ত। যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়েই গিয়েছে। যার জেরে দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে।

আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলেও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...