Friday, May 15, 2026

‘এক পা এক পা করে এগোতে চাই’, ছবি পোস্ট করে বার্তা জাদেজার

Date:

Share post:

চোটের কারণে টি-২০ বিশ্বকাপ (T-20 World Cup) থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। হাঁটুর অস্ত্রোপচার হয়েছে তাঁর। সেই খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন জাড্ডু। এবার আবারও এক আবেগঘন বার্তা দিলেন জাদেজা। বুধবার একটি ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার কথা লিখেছেন জাদেজা।

বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে জাদেজা লেখেন,” এক পা এক পা করে এগোতে চাই।” ছবিতে জাদেজাকে একটি ক্রাচের সাহায্যে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে জাদেজার এই পোস্ট। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তরা জাদেজার দ্রুত আরোগ্য কামনা করেছেন। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার কামনা করেছেন প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নাও।

এশিয়া কাপের সময় চোট পান রবীন্দ্র জাদেজা। যার জেরে তাঁকে ছিটকে যেতে হয়। কিছুদিন আগে তাঁর অস্ত্রোপচার হয়েছে। আর এই চোটের জন্য তিনি টি-২০ বিশ্বকাপেও খেলতে পারবেন না তিনি। এদিকে সূত্রের খবর, জাদেজার চোটের কারণে তাঁর উপর ক্ষেপে রয়েছে বিসিসিআই। বিসিসিআই সূত্রের খবর, জাদেজা খেলার সময়ে বা অনুশীলন চলাকালীন চোট পাননি! নিজের মতো অনুশীলন করতে গিয়ে তিনি নাকি স্কি বোর্ডের উপর দাঁড়িয়ে চোট পেয়েছেন। আর সূত্রের খবর, তাই জাদেজার উপর চটেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন:হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন প্রাক্তন আইসিসি এলিট আম্পায়ার আসাদ রউফ

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...