Thursday, May 14, 2026

এএফসির রোডম্যাপ পিছিয়ে যাওয়া খবর নিয়ে এবার বার্তা এআইএফএফ-এর

Date:

Share post:

বুধবার নয়াদিল্লিতে এফএসডিএল-এর (FSDL সঙ্গে বৈঠকে বসে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। এই বৈঠকের পরই একটি জল্পনা ছড়ায় যে এই বৈঠকে এএফসির প্রদত্ত রোডম্যাপ আরও দুই বছর পিছিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। যার ফলে  দুই মরশুম পরে আইলিগ চ্যাম্পিয়নরা আইএসএলে উঠতে পারবে, এবং তারও দুই মরশুম পর আইএসএলে আসবে অবনমন। আর এবার এই জল্পনাকে নিয়ে এক বিবৃতি দিল এআইএফএফ।

 

এক বিবৃতিতে এআইএফএফ জানিয়েছে, “এএফসি রোডম্যাপ নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভুয়ো। এই খবরের কোনও ভিত্তি নেই এবং কোনও কর্মকর্তার বক্তব্যও এতে নেই।”

এএফসির পূর্বনির্ধারিত রোডম্যাপ অনুযায়ী, পরের মরশুম থেকে আইলিগ চ্যাম্পিয়নরা সরাসরি আইএসএলে যোগ্যতা অর্জন করবে। এবং দুই মরশুম পর, আইএসএলের একটি দল অবনমিত হবে আইলিগে। কিন্তু বুধবার বৈঠকের পর জল্পনা ছড়ায়, রোডম্যাপ আরও দুই বছর পিছোতে পারে। অর্থাৎ দুই মরশুম পরে আইলিগ চ্যাম্পিয়নরা আইএসএলে উঠতে পারবে, এবং তারও দুই মরশুম পর আইএসএলে আসবে অবনমন। আর এই নিয়েই নিজেদের অবস্থান স্পষ্ট করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

আরও পড়ুন:সুপ্রিম কোর্টের রায়ের পরই বোর্ডকে তোপ লোধার

 

Related articles

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...