Friday, June 26, 2026

সুপ্রিম কোর্টের রায়ের পরই বোর্ডকে তোপ লোধার

Date:

Share post:

বুধবারই সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, আরও তিন বছরের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) মসনদে থেকে যেতে পারবেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এমনকী সচিব পদে থেকে যেতে পারবেন জয় শাহও (Jay Shah)। দুই বিচারপতির বেঞ্চ বুধবার রায় দেয় বোর্ড সভাপতি পদে সৌরভ এবং সচিব পদে জয়ের মেয়াদ বাড়ানো হয়। অর্থাৎ শিথিলতা আনা হল দু’জনের কুলিং অফ পিরিয়ডে। আর এই রায় বেরনোর পরেই বোর্ডের ওপর তোপ দাগলেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেন্দ্র মাল লোধা (Rajendra Mal Lodha)।

এই রায় নিয়ে এক সংবাদমাধ্যমে বিচারপতি লোধা বলেন, “ক্রিকেট প্রশাসকদের কাছে কুলিং-অফ ছিল বরফের পর্বতের মতো। যাকে ইচ্ছেমতো নড়ানো যাচ্ছিল না। তাই ওরা সঠিক আবহাওয়ার অপেক্ষা করছিল। আগেও বারবার এরকম হয়েছে।”

যদিও সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়েছেন তিনি। তা সত্ত্বেও লোধার প্রশ্ন “যদি একটানা দায়িত্বে থাকার পক্ষেই রায় দেওয়া হয়, তা হলে শুধু ১২ বছর কেন? এক টানা ক্ষমতায় থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলে কুলিং-অফ রাখার দরকারই ছিল না।”

বিচারপতি লোধার অধীনেই ভারতীয় ক্রিকেট বোর্ডে আমূল সংস্কার আসে, যেখানে বাধ্যতামূলক কুলিং-অফে যাওয়ার কথা বলা হয়। আর কেন তাঁরা কুলিং-অফ এনেছিলেন, সেই প্রসঙ্গে বিচারপতি লোধা বলেন, “দুটো জিনিস মাথায় রেখেছিলাম আমরা। বোর্ডে যাতে কারও একাধিপত্য না তৈরি হয় এবং প্রশাসনে নতুন মুখ আসে সেই কারণে। কারণ একাধিপত্য দূর করতে যে কোনও প্রশাসনেই কুলিং-অফ দরকার। দীর্ঘদিন ক্ষমতায় থাকার অনুমতি দিলে যে কোনও জায়গাতেই কিছু ব্যক্তির একাধিপত্য তৈরি হবে। সমস্ত ক্ষেত্রের কথা মাথায় রেখেই এটা তৈরি করা হয়েছে। খেলাধুলো তার মধ্যে একটা।”

বিচারপতি লোধার অধীনেই ভারতীয় ক্রিকেট বোর্ডে আমূল সংস্কার আসে। যেখানে তিন বছরের মেয়াদের পর বাধ্যতামূলক কুলিং-অফে যাওয়ার কথা বলা হয়। অর্থাৎ রাজ্যসংস্থা বা বোর্ডের কোনও পদাধিকারী টানা দু’বার ক্ষমতায় থাকতে পারবেন না। এই সংস্কারের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বোর্ড।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম‍্যাচের সব টিকিট শেষ, জানাল আইসিসি

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...