Sunday, May 17, 2026

নজরে ২৪: কেন্দ্রে ক্ষমতায় এলে পিছিয়ে পড়া রাজ্যগুলিকে বিশেষ মর্যাদার প্রতিশ্রুতি নীতীশের

Date:

Share post:

বিজেপির সঙ্গ ত্যাগের পর কোমর বেধে লোকসভার(Loksabha) প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার(Nitish Kumar)। আর সেই লক্ষ্যে এবার বড় প্রতিশ্রুতি দিয়ে দিলেন তিনি। বৃহস্পতিবার পাটনায়(Patna) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নীতীশ কুমার জানিয়ে দিলেন, ২৪-এর নির্বাচনে বিরোধি জোট জয়ী হয়ে পিছিয়ে পড়া রাজ্যগুলিকে দেওয়া হবে বিশেষ মর্যাদা(Special Status)।

গেরুয়া সঙ্গ ছাড়ার পর সদ্য দিল্লিতে গিয়ে বিরোধী দলগুলির প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জেডিইউ সুপ্রিমো। উদ্দেশ্য ছিল ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিরোধী জোট গড়ে তোলা। তিনদিনের শরদ পওয়ার, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, মুলয়ম সিং যাদব, অখিলেশ যাদব-সহ বেশ কয়েকজন নেতার সঙ্গে দেখা করেন তিনি। এরপরই জাতীয় রাজনীতিতে গুঞ্জন শুরু হয় ২৪-এর নির্বাচনকে মাথায় রেখে নিজেকে প্রধানমন্ত্রী মুখ করার প্রস্তুতি নিচ্ছেন নীতীশ। এরই মাঝে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “যদি আমরা (কেন্দ্রে) সরকার গড়ার সুযোগ পাই, তাহলে পিছিয়ে পড়া রাজ্যগুলিকে নিশ্চিতভাবে বিশেষ মর্যাদা দেওয়া হবে। আমায় শুধু বিহারের কথা বলছি না, অন্য রাজ্যগুলি যারা বিশেষ মর্যাদা পাওয়ার যোগ্য তাদের কথাও বলাছি।”

বিশ্লেষকদের মতে, এনসিপি প্রধান শরদ পওয়ারের নেতৃত্বে বিজেপি বিরোধী জোট গড়ে তোলার প্রচেষ্টা নতুন কিছু নয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চব্বিশের নির্বাচনে ‘বিজেপি হঠাও’ ডাক দিয়েছেন। কিন্তু, এই মুহূর্তে কংগ্রেসের সঙ্গে আঞ্চলিক দলগুলির সম্পর্ক তেমন ভাল নয়। আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস, জনতা দল (ইউনাইটেড) কংগ্রেসের নেতৃত্ব কতটা মেনে নেবে তা নিয়ে সংশয় রয়েছে। আবার, কংগ্রেস ছাড়া বিরোধী জোট কার্যত সম্ভব নয় বলেও ধারণা রাজনৈতিক মহলের। এদিকে রাহুলকে প্রধানমন্ত্রী মুখ করার সামর্থ্য নেই কংগ্রেসের। এহেন পরিস্থিতিতে বিরোধী মুখ হতে নীতীশ কোমর বেধে নেমে পড়েছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...