Sunday, May 17, 2026

৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

SSC দুর্নীতি মামলায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Ganguli)। বৃহস্পতিবার সকালেই তাঁকে ডেকে পাঠায় CBI। নিজাম প্যালেসে (Nizam Palace) ৬ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়।

এসএসসি নিয়োগকাণ্ডের তদন্তে এদিন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে নিজাম প্যালেসে তলব করা হয়। অভিযোগ, তাঁর বয়ানে অসঙ্গতি মেলে। তাঁকে কিছু নথি নিয়ে আসতে বলা হয়। তিনি সেগুলি নিয়ে ফের নিজাম প্যালেসে যান। বাগ কমিটির রিপোর্টেও কল্যাণময়ের নাম ছিল। এর আগে ধৃত এসপি সিনহাকে জেরার সময়ও তাঁর নাম উঠে আসে। টানা ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয় কল্যাণময়কে। পরে তাঁকে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় এসএসকেএম-এ। কিছুক্ষণ আগে এসএসকেএমে মেডিক্যালের জন্য নিয়ে আসা হয় কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। মিনিট পাঁচেক তিনি সেখানে ছিলেন। এর পরই তাঁকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর ফের এক দফায় ম্যারাথন জেরা করা হয় তাঁকে। আজ গ্রেফতারির পর তিনি বলেন, “যেটা বলেছি ঠিক বলেছি।” এখনও পর্যন্ত যে তথ্য তাঁর বিরুদ্ধে পাওয়া গিয়েছে সবই দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর। সেখান থেকে নির্দেশ আসার পরই গ্রেফতারির সিদ্ধান্ত। শুক্রবার, আলিপুর আদালতে পেশ করা হবে।

Related articles

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...