Tuesday, June 23, 2026

হিজাব বিতর্কে নীতি পুলিশের নিগ্রহ, ব্রেন ডেথ ২২ বছরের যুবতীর

Date:

Share post:

শেষপর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়লেন ২২ বছরের মাহসা আমিনি। ইরানের নীতি পুলিশের বেধড়ক মারে ওই যুবতী কোমায় চলে যান এবং তাঁকে ব্রেন ডেড ঘোষণা করা হয়। মাহসা আমিনি হিজাব পরা সংক্রান্ত কঠোর এবং নিপীড়নমূলক নিয়ম মানেন নি। এরপরেই তাঁকে তেহরানে গ্রেফতার করা হয়।

মাহসা কুর্দিস্তান থেকে রাজধানীতে আত্মীয়দের বাড়িতে এসেছিলেন। তখনই তাঁকে রাস্তা থেকে তুলে থানায় নিয়ে গিয়ে মারধর করা হয়। যেখানে আরও কয়েকজন মহিলাকেও আটক করা হয়েছিল।

মাহশার ভাই কিয়ারাশ আমিনির দাবি, তাঁদের সামনেই মাহশাকে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ। এরপর তাঁরা থানার সামনে পৌঁছে একটি অ্যাম্বুল্যান্স দাঁড়াতে দেখেন। তখন একে একে থানার ভিতর থেকে বাকি মহিলাদের সে বেরিয়ে আসতে দেখে। ওই মহিলারাই বলাবলি করছিলেন, একজনকে ভিতরে মেরে ফেলা হয়েছে। কিয়ারাশের কথায়,
“থানা থেকে বেরিয়ে আসা মহিলাদের আমি দিদির ছবি দেখিয়ে জিজ্ঞেস করতেই জানতে পারি মাহসাকে ওরা চোখের সামনে লুটিয়ে পড়তে দেখেছেন।”

বিষয়টিকে ধামাচাপা দিতে প্রথমে পুলিশের তরফে বলা হয় এক তাঁদেরই এক কর্মী আহত হয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত সামনে আসে আসল সত্য। মাহসাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন তিনি কোমায় আচ্ছন্ন ছিলেন। পরে চিকিৎসকরা ঘোষণা করেন, তাঁর ব্রেন ডেথ হয়েছে। যা নিয়ে ইরান জুড়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...