Sunday, May 17, 2026

লিফটের দরজায় আটকে মর্মান্তিক পরিণতি বছর ২৬-র স্কুল শিক্ষিকার

Date:

Share post:

লিফটের (Lift) ভিতরে সবেমাত্র একটি পা রেখেছেন। তখনও বাইরে পুরো শরীর। সেই অবস্থাতেই চলতে শুরু করল লিফট। শুনতে অবাক লাগলেও এমন ঘটনাই ঘটল মহারাষ্ট্রের পশ্চিম মালাডে (West Malad)। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মারা গেলেন ২৬ বছরের এক স্কুল শিক্ষিকা (School Teacher)। গুরুতর আহত (Critically Injured) অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা (Unnatural Death) রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ (police)। লিফটে কোনও যান্ত্রিক গোলযোগ (Technical Problem) ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মহারাষ্ট্রের পশ্চিম মালাডের সেন্ট ম্যারি (St Mary’s School) নামে একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের (English Medium School) ঘটনা। সেই স্কুলেই পড়াতেন ২৬ বছর বয়সী গিনেল ফার্নান্ডেজ (Ginel Fernandez) নামের ওই সহকারী শিক্ষিকা (Assistant Teacher)। পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুরে সাত তলা থেকে দু’তলায় নামার জন্য তিনি লিফটে উঠতে গেলেই দুর্ঘটনা ঘটে। তাঁর একটি পা লিফটে ঢোকানোর পরই সেটি চলতে শুরু করে।

একটি পা লিফটে ঢুকলেও তাঁর পুরো শরীরটাই বাইরে ছিল। এমন অবস্থাতেই নীচের দিকে নামতে শুরু করে লিফট। এরপর দেয়াল ও লিফটের মধ্যে আটকে যান গিনেল। প্রাণে বাঁচতে শুরু করেন চিৎকার। শিক্ষিকার গলার আওয়াজ শুনে ছুটে আসেন স্কুলের নিরাপত্তারক্ষী এবং শিক্ষার্থীরা। তাঁরাই গুরুতর আহত শিক্ষিকাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে ভর্তি করার পরই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্কুলের অন্যান্য শিক্ষক ও কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। কি করে এমন চরম দুর্ঘটনা ঘটল তা জানার চেষ্টা চলছে।

Related articles

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...