Wednesday, March 18, 2026

ভারতের মধ্যে সবচেয়ে বেশি বিশ্বকর্মা পুজো হচ্ছে বাংলায়: দিলীপকে ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

ভারতের মধ্যে সবচেয়ে বেশি বিশ্বকর্মা পুজো হচ্ছে বাংলায়। বিশ্বকর্মা পুজো নিয়ে বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) কটাক্ষের পাল্টা ধুয়ে দিলেন তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। শনিবার, সাংবাদিক বৈঠকে কুণাল বলেন, আজ বাংলায় সবমিলিয়ে ৩ লক্ষ ১৮ হাজার ২৬০টিরও বেশি বিশ্বকর্মা পুজো হচ্ছে, যা ভারতের মধ্যে সবচেয়ে বেশি। না জেনে, না বুঝে দিলীপ ঘোষ এ জাতীয় মন্তব্য যেন না করেন। কারণ, এখানে কর্মসংস্থান, বড় শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র, কুটির শিল্প সবচেয়ে বেশি প্রসার লাভ করেছে।

বিজেপির পাশাপাশি সিপিআইএম-কেও নিশানা করেন কুণাল। বাম জমানার উদাহরণ টেনে বলেন, তাঁদের জমানায় লকআউট, উগ্র ট্রেড ইউনিয়ন, শিল্প বন্ধ থেকে শিল্প তালুকগুলি উঠে যাওয়া ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছিল। এখন বাংলা নতুন করে শিল্পে এগোচ্ছে। শিল্প ও শিল্প সংক্রান্ত কর্মযজ্ঞ চলছে। এখনও পর্যন্ত রাজ্যের মোট ৩৪০টিরও বেশি ব্লকের যে হিসেব এসেছে তাতে দেখা যাচ্ছে সবমিলিয়ে ৩ লক্ষ ১৮ হাজার ২৬০টি বিশ্বকর্মা পুজো হচ্ছে। এরপরই বিজেপিশাসিত রাজ্যগুলির তুলনা টেনে কুণাল বলেন, গুজরাতে ৩ হাজারের বেশি হচ্ছে না, ত্রিপুরায় ছ’শোর কাছাকাছি, এই পরিসংখ্যানই বলে দিচ্ছে কোন রাজ্যে শিল্প আছে আর কোথায় নেই। দিলীপ ঘোষের না জেনে এসব বলে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেন কুণাল।

সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সমালোচনার জবাবে কুণাল তীব্র আক্রমণ করে বলেন, উনি যে অঞ্চলের নেতা, বিধায়ক ছিলেন সেখানে সুলেখা-সহ এক সময় যে যে শিল্পগুলি ছিল এখন সেগুলির স্টেটাস কী তা যদি উনি দয়া করে জানান তাহলে সবচেয়ে ভালো হয়। আগে উনি এটা বলুন তারপর আমরা ঠিক করব বাংলা নিয়ে ওনার কথা বলার কোনও নৈতিক অধিকার আছে কি না।

আরও পড়ুন- ডেঙ্গি আক্রান্ত হাসপাতালে ভর্তি হলেই জানাতে হবে স্বাস্থ্য দফতরকে: নির্দেশ নারায়ণস্বরূপ নিগমের

spot_img

Related articles

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...

ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ কেন? জবাব চেয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল

গত ২৮ ফেব্রুয়ারি যে তালিকায় নাম ছিল ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ভোটারের নতুন তালিকায় কমে দাঁড়িয়েছে...

তৃণমূলের তালিকা থেকে বাদ ৭৪: কেউ হতাশ, কেউ দিলেন হুমকি, কেউ আবার স্বস্তিতে

ঠিক যেন পরীক্ষার ফলাফল বেরোনো। প্রার্থী হওয়ার আবেদন তো প্রত্যাশী সকলেই করেছিলেন। কিন্তু কে যোগ্য, কার জন্য কোন...