Sunday, May 17, 2026

‘বিরাট-রোহিতের থেকে অনেক ক্ষমতা রাহুলের’, বললেন গম্ভীর

Date:

Share post:

‘বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মাদের (Rohit Sharma) থেকে অনেক ক্ষমতাবান ক্রিকেটার কে এল রাহুল (KL Rahul)।’ এক সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর (Gautam Gambhir)। গম্ভীরের মতে মানুষ সাম্প্রতিক পারফরম্যান্সই মনে রাখা উচিত। এবং বিরাট কোহলিকে ওপেন করানোর কথা দিয়ে পরোক্ষে চাপ দেওয়া হচ্ছে রাহুলের প্রতি।

এই নিয়ে গম্ভীর এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বলেন, “যে মুহুর্ত থেকে কেউ ভালো করতে থাকে, উদাহরণস্বরুপ, যদি বিরাট কোহলি গত ম্যাচে শতরান করেন, তাহলে সবাই ভুলে যাবেন এতদিন ধরে কেএল রাহুল ও রোহিত শর্মা কি করে এসেছেন। এবং সেই মুহুর্তে বিরাট কোহলির ব্যাটিংয়ের ওপেন করার আলোচনা শুরু করে দেওয়া হয়।  তখন কল্পনা করুন কী হয় কেএল রাহুলের সঙ্গে। আপনি আপনার সেরা ক্রিকেটারকে চাপে ফেলতে চাইবেন না। বিশেষ করে কেএল রাহুলের মত কাউকে, যার সম্ভবত রোহিত শর্মা বা বিরাট কোহলির থেকে বেশি ক্ষমতা রয়েছে। আর আমরা সেটি আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেটেও দেখেছি।”

এর পাশাপাশি গম্ভীর আরও বলেন,” ভারতের দৃষ্টিভঙ্গি থেকে ভাবুন, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি দিয়ে নয়। তাই আমরা অর্থাৎ বিশ্লেষক ও সম্প্রচারকরা যখন চিন্তা করব কিভাবে বিশ্বকাপে ভারত ভালো খেলবে, তখন ব্যক্তিগত কারোর কথা ভাবলে চলবে না যিনি একটি নির্দিষ্ট নম্বরে ব্যাট করতে চান।”

আরও পড়ুন:জর্জের বিরুদ্ধে প্রস্তুতি ম‍্যাচে জয় লাল-হলুদের

Related articles

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...