Sunday, June 7, 2026

Asansol: জামুড়িয়ার কয়লাখনিতে ছাদ ধসে মৃত এক শ্রমিক

Date:

Share post:

ফের কয়লাখনিতে (ECL Coalmine)দুর্ঘটনা। খনির চাল ধসে মৃত্যু হল কর্মরত এক শ্রমিকের। রবিবার সাতসকালে আসানসোলের জামুড়িয়া থানার (Jamuria Police Station)শ্রীপুর ফাঁড়ি এলাকার সাতগ্রাম এরিয়ার সাতগ্রাম ইনক্লাইনে প্রতিদিনের মতোই কাজ চলছিল। হঠাৎই খনির চাল ধসে পড়লে গুরুতর আহত হন সওদাগর ভূঁইয়া (Saudagar Bhuiyan)নামে এক খনি কর্মী। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হয় নি। ঘটনার জেরে ইসিএল (ECL) কর্তৃপক্ষের দিকে আঙুল তুলছেন শ্রমিকরা।

খনিতে দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে। বারবার খনি মালিকদের দিকে উঠছে আঙুল। কোলিয়ারির এজেন্ট কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখান খনির শ্রমিকরা। কোলিয়ারির ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ বাড়তে থাকলে পরবর্তীতে জামুড়িয়া থানার পুলিশ এবং ইসিএল-এর নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। শ্রমিকদের দাবি, কয়লাখনির চাল ঠিকভাবে মজবুত না থাকায় এমন দুর্ঘটনা হামেশাই ঘটেছে। তাই অবিলম্বে নিহত শ্রমিকের পরিবার এবং আহতদের আর্থিক সাহায্যের দাবি তোলেন তাঁরা। গাফিলতির অভিযোগ তুলে ইসিএল (ECL) কর্তৃপক্ষকে কাঠগড়ায় তুলছেন কর্মরত শ্রমিকরা। তাঁদের দাবি কর্তৃপক্ষকে অবশ্যই শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।

Related articles

প্রাগৈতিহাসিক পৃথিবীর অন্যতম আশ্চর্য ‘প্রোটোট্যাক্সাইট’, জীবন্ত মিনারে লুকিয়ে বিবর্তনের রহস্য!

প্রাচীন পৃথিবীর অজানা রহস্য উন্মোচনে বদলে যায় চিরাচরিত ধ্যান-ধারণা। এতদিন ধরে যা বিশ্বাস করে বিবর্তিত হয়েছে মানব ভাবনা,...

ঋতব্রতকে সমর্থনকারী বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বৃদ্ধি রাজ্যের!

তৃণমূল কংগ্রেস (TMC) ভোটে হারতেই দলের বিরোধিতা করা বীরভূম জেলার পাঁচ বিধায়কের নিরাপত্তা বাড়াল বিজেপি সরকার (BJP Government)।...

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...