Thursday, April 30, 2026

টিটাগড় কাণ্ডে ব্যক্তিগত আক্রোশ থেকে বোমাবাজি জানাল পুলিশ

Date:

Share post:

টিটাগড় (Titagarh) কাণ্ডে ধৃত ৪ যুবককে জিজ্ঞাসাবাদ করে বোমাবাজির ঘটনার আসল কারণ জানাল পুলিশ (Police)। শনিবার থেকেই ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল এলাকায়। শনিবার রাতে একজনকে এবং আজ রবিবার আরও তিনজনকে আটক করে পুলিশ। ধৃতরা ওই স্কুলেরই প্রাক্তন ছাত্র বলে জানা যাচ্ছে। ধৃত রেহানের বাড়ি থেকে উদ্ধার হয়েছে দশটি বোমা। শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজত চেয়ে ব্যারাকপুর আদালতে (Barrackpore Court)পাঠায় টিটাগড় থানার পুলিশ (Titagarh Police)।

এদিন সকাল থেকেই জিজ্ঞাসাবাদ শুরু করেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অলোক রাজোরিয়া। এরপরই তিনি সাংবাদিক সম্মেলন করে জানান যে ব্যক্তিগত আক্রোশ থেকেই এ কাণ্ড ঘটিয়েছেন অভিযুক্তরা। আর তার জেড়েই বোমা মারার ঘটনা ঘটেছে। পুলিশ কমিশনারেট অলোক রাজোরিয়া বলেন, যে চারজনকে আমরা গ্রেফতার করা হয়েছে তাঁরা সবাই টিটাগড় থানা এলাকার বাসিন্দা। পুলিশি জেরায় তাঁরা দোষের কথা স্বীকার করেছে। ওখানকার কিছু পড়ুয়াদের উপরেই আক্রোশ ছিল। তার জেরেই এই ঘটনা। তবে বোমা কোথা থেকে এল তা নিয়ে তদন্ত চলছে।

Related articles

IPL: লিগের মাঝপথেই অধিনায়ক বদল! রাহানে ছাড়াও তালিকায় কারা?

আইপিএলের(IPL) মধ্যেই অধিনায়ক পরিবর্তনের পূর্বাভাস। চার দলের নেতা বদল হতে পারে। তালিকায় সবার উপরে কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে(Ajinkya...

বাংলার ভোট মিটতেই আইপ্যাক কর্তার জামিন মঞ্জুর, প্রশ্নের মুখে ED-র ভূমিকা

বাংলার দ্বিতীয় দফার ভোট শেষ হতেই ভোটকুশলী সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির সহ-প্রতিষ্ঠাতা বিনেশ চান্দেলের জামিন মঞ্জুর। বৃহস্পতিবার...

ICSE -ISC পরীক্ষায় পাশের হারে এগিয়ে ছাত্রীরা, দেশের মধ্যে শীর্ষে বাংলার মেয়ে

বৃহস্পতিবার সকাল ১১টায় প্রকাশিত হল চলতি বছরের ICSE -ISC পরীক্ষার ফলাফল। ICSEতে পাশের হার ৯৯.১৮ শতাংশ। ISC-তে পাশের...

গণনাকেন্দ্রে সুপারভাইজার নিয়োগে পক্ষপাতিত্ব কমিশনের! জোড়া মামলা হাইকোর্টে

বাংলার বিধানসভা নির্বাচনে দু- দফায় ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে। ইভিএম (EVM) আপাতত স্ট্রংরুমে। আগামী ৪ মে সোমবার সকাল...