Friday, June 5, 2026

‘আপনি শুধু আপনার কথা ভাবছেন’, সুইসাইড নোটে মোদিকে নিশানা করে আত্মহত্যা কৃষকের

Date:

Share post:

‘আমাদের কাছে টাকা নেই। পেঁয়াজ বাজারে নিয়ে যাওয়ার সামর্থ্য নেই। আপনি শুধু নিজের কথা ভাবছেন, মোদি সাহেব।’ ঠিক এভাবেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম সুইসাইড নোটে উল্লেখ করে আত্মহত্যা করলেন মহারাষ্ট্রের এক কৃষক। নোটে তিনি ফসলের নূন্যতম দাম নিশ্চিত করার ব্যাপারেও আবেদন করেন। পুণের এই কৃষকের আত্মহত্যা ঘিরে দেশব্যাপী আলোড়ন ফেলেছে।

আরও পড়ুন:বিজেপি শাসিত রাজ্যে কিশোরীকে ধ*র্ষণ, ‘দোষ’ প্রমাণের আগেই প্রশাসনের বুলডোজার গুড়িয়ে দিল ধৃতদের বাড়ি

পুলিশ জানিয়েছে, বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তি হলেন পুণের জুন্নার তালুকের ওয়াদগাঁও আনন্দ গ্রামের দশরথ লক্ষ্মণ কেদারি। তিনি বাড়ি লাগোয়া পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ জানিয়েছে, কেদারির লেখা সুইসাইড নোটের প্রতিটি ছত্রে কৃষকের দুর্দশার কাহিনি তুলে ধরা হয়েছে। আর এই পরিস্থিতির জন্য তিনি রাজ্য ও কেন্দ্রীয় সরকার এবং সর্বোপরি প্রধানমন্ত্রী মোদিকে দায়ী করে গিয়েছেন। তাতে আছে ফসলের ন্যূনতম দাম না পাওয়া এবং ঋণদানকারী সংস্থার এজেন্টদের হাতে হয়রানির অভিযোগ।এছাড়াও অতিমারি পর্বে এবং অতিবৃষ্টির কারণে ক্ষতির মুখে পড়া কৃষকদের দুরবস্থার কথা উল্লেখ করে গিয়েছেন ওই কৃষক। অভিযোগ করেছেন, এসব দেখেও নিষ্ক্রিয় খোদ প্রধানমন্ত্রী মোদি।

ঠিক কী লেখা হয়েছিল কেদারির সুইসাইড নোটে? চিঠির একটি প্যারায় তিনি লিখেছেন,  ‘আমাদের কাছে টাকা নেই। আবার মহাজনরাও অপেক্ষা করতে প্রস্তুত নয়। আমাদের কী করা উচিৎ? পেঁয়াজ বাজারে নিয়ে যাওয়ার সামর্থ্য আমাদের নেই। আপনি শুধু নিজের কথা ভাবছেন, মোদি সাহেব। আপনাকে অবশ্যই ফসলের ন্যূনতম দাম নিশ্চিত করতে হবে।ঋণদানকারী সংস্থার অর্থের লোকেরা আমাদের হুমকি দেয়। সমবায় সংস্থার কর্মকর্তারা গালিগালাজ করে। সুবিচার পেতে কার কাছে যাব?…তোমার নিষ্ক্রিয়তায় আজ আমি আত্মহত্যা করতে বাধ্য হচ্ছি। অনুগ্রহ করে আমাদের ফসলের দাম দিন, যা আমাদের অধিকার।’

Related articles

“কান টানলে মাথা আসবে”, স্বরূপের পর স্ক্যানারে অরূপ! কী বললেন নিশীথ?

বৃহস্পতিবার রাতে গ্রেফতার হয়েছেন স্বরুপ বিশ্বাস। খেলার মাঠে তাঁর উল্কার গতিতে উত্থান হয়। তাঁর বিরুদ্ধে রাজ্য গেমসে একাধিক...

সুস্থ জীবনের বার্তা নিয়ে নতুন অভিযানে ওএসএল ডায়াগনস্টিকস

স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, সুলভ ও মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যেই নতুন কর্মসূচির সূচনা করল ওএসএল ডায়াগনস্টিকস...

যন্তর মন্তর অভিযানে প্রস্তুত ককরোচরা: দিল্লি পুলিশের ব্যারিকেডের জবাব হবে ফুলে

শনিবার ভারতের জেন-জি আন্দোলন হচ্ছেই রাজধানী দিল্লির বুকে। একদিকে কত জমায়েত হতে চলেছে, তার কোনও আন্দাজ করতে না...

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...