Monday, April 6, 2026

ইংল‍্যান্ডকে ৭ উইকেটে হারাল হরমনপ্রীত কৌররা

Date:

Share post:

ইংল‍্যান্ডের (England) বিরুদ্ধে একদিনের সিরিজে জয় দিয়ে অভিযান শুরু করল ভারতীয় দল (India Team)। রবিবার ইংরেজদের ৭ উইকেটে হারায় হরমনপ্রীত কৌররা। ৯১ রান করে ম‍্যাচের সেরা হয়ে ঝুলন গোস্বামীকে পুরস্কার উৎসর্গ স্মৃতি মান্ধনার।

ইংল‍্যান্ড বিরুদ্ধে নাকি জীবনের শেষ সিরিজ খেলতে নেমেছেন ঝুলন গোস্বামী। যদিও সেই নিয়ে এখনও কোন কিছু বললেননি চাকদাহ এক্সপ্রেস। আর সেই ম‍্যাচে দুরন্ত বোলিং করলেন ভারতীয় এই পেসার। নিলেন একটি উইকেটও।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথমে ব‍্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২২৭ রান তোলে ইংল‍্যান্ড। ভারতের হয়ে দুটি উইকেট নেন দিপ্তী শর্মা। একটি করে উইকেট নেন ঝুলন গোস্বামী, মেঘনা সিং, রাজশ্রী গায়কোওয়াড, স্নেহ রানা এবং হর্লিন দেওয়াল।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। সৌজন্যে স্মৃতি মান্ধনা এবং হরমনপ্রীত কৌর। ৯১ রান করেন স্মৃতি। ৭৪ রানে অপরাজিত অধিনায়ক হরমপপ্রীত কৌর। ৫০ রান করেন যস্তিকা ভাটিয়া।

ম‍্যাচের সেরা হয়ে ঝুলন গোস্বামীকে পুরস্কার উৎসর্গ স্মৃতির। তিনি বলেন,”আমি এই পদকটি ঝুন্নু দি (ঝুলন গোস্বামী) কে উৎসর্গ করতে চাই।এই পুরো সিরিজটি আমরা ঝুনু দিকে উৎসর্গ করতে খেলব।”

আরও পড়ুন:ফ্রেমে আসছিলেন না রাজ‍্যপাল, ঠেলে সরিয়ে দিলেন সুনীল ছেত্রীকে, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...