Sunday, May 17, 2026

প্রোজেক্ট চিতা: এবার যুদ্ধক্ষেত্রে মারণ ড্রোন বাহিনী গঠনে উদ্যোগী ভারতীয় সেনা

Date:

Share post:

দীর্ঘদিন ধরেই ভারতের দিকে নজর রয়েছে প্রতিবেশী চিন(China) ও পাকিস্তানের(Pakistan)। সুযোগ সন্ধানী এই দুই দেশকে উচিত শিক্ষা দিতে প্রস্তুতি শুরু করে দিল ভারত। দেশের সেনাবাহিনীকে আরও মজবুত করতে ভারত শুরু করতে ‘প্রোজেক্ট চিতা'(Project Cheeta)। যার মাধ্যমে ইজরায়েল থেকে কেনা ড্রোনগুলিকে সশস্ত্র করে তোলার প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় সেনা। যার জন্য বরাত দেওয়া হয়েছে স্বদেশী অস্ত্র নির্মাণকারী সংস্থাগুলিকে।

কেন্দ্রীয় সূত্রে জানা যাচ্ছে, ইজরায়েল থেকে হেরোন ড্রোনগুলি ২৫০ কেজি ওজন বহন করতে সক্ষম। এই ড্রোনগুলিকেই ব্যবহার করা হবে প্রোজেক্ট চিতা প্রকল্পে মিসাইল বহনকারী ড্রোন হিসেবে। এই ড্রোনে রয়েছে থার্মোগ্রাফিক ক্যামেরা, রাডার সিস্টেম, চালকদলের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে ড্রোনটি নিজেই কমান্ড সেন্টারে ফিরে আসতে পারে। চিনের ধাঁচে ২০১৮ সাল থেকেই এই ড্রোন ফোর্স গঠন করতে উদ্যোগী ভারত। যদিও এক্ষেত্রে দেশের ৩ সেন বাহিনির জন্য আলাদা আলাদা করে ফোর্স গঠন করা হচ্ছে না। যার পরিবর্তে একটাই বিশাল ড্রোন ফোর্স গঠন করা হবে।

বিশ্লেষকদের মতে, আধুনিক যুদ্ধের অন্যতম হাতিয়ার হচ্ছে ড্রোন বা চলকবিহীন বিমান। আকাশ থেকে শত্রুপক্ষকে ছারখার করে দিতে সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করতে পারে ড্রোন বাহিনী৷ সেনাঘাঁটি থেকে রিমোর্ট কন্ট্রোলের মাধ্যমে শত্রুর ডেরায় নিক্ষেপ করা যেতে পারে ক্ষেপণাস্ত্র৷ লড়াইয়ের ময়দানে ড্রোনবাহিনী যে কতটা প্রভাব ফেলতে পারে তা ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলা যুদ্ধে পরিষ্কার হয়ে গিয়েছে। বিরাট রুশ ট্যাঙ্কবাহিনীকে কীভাবে ইউক্রেনের ড্রোন গুঁড়িয়ে দিয়েছে তা দেখে হতবাক হয়ে গিয়েছেন বিশেষজ্ঞরা।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...