Monday, March 16, 2026

শুভেন্দুর কুরুচিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের: বাংলার সংস্কৃতি বিরুদ্ধ, ব্যক্তি আক্রমণ বন্ধের ডাক

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মন্তব্য নিয়ে পাল্টা অভিযোগ করেছেন বিরোধী দলনেতা৷ সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই বিষয়ে পাল্টা জবাব দিলেন তৃণমূলের মন্ত্রী শশী পাঁজা ও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ৷ তাঁদের বক্তব্য, রাজনৈতিক লড়াইয়ে পেরে উঠছে না বলেই অভিষেকের বিরুদ্ধে কুরুচিকর আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷
সাংবাদিক বৈঠকের শুরুতেই একটি ভিডিও দেখানো হয় তৃণমূলের তরফে ৷ সেই ভিডিওতে শুভেন্দু অধিকারীকে দেখা যাচ্ছে অভিষেকের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তুলতে ৷এদিন সেই নিয়েই জবাব দিতে গিয়ে শশী পাঁজা প্রথমেই জানান যে তিনি মন্ত্রী বা তৃণমূলের নেত্রী নয়, একজন মা হিসেবে সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়েছেন ৷ তাঁর বক্তব্য, অভিষেককে আক্রমণ করতে গিয়ে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন শুভেন্দু ৷ তিনি মানসিকভাবে বিপর্যস্ত ও মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছেন ৷ এই আক্রমণকে নারীশক্তির অপমান বলেও দাবি করেছেন তিনি ৷শশী পাঁজা আরও দাবি করেন, এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয় ৷ এটা বিজেপির (BJP) ভাবনা ৷ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) বিরুদ্ধেও আক্রমণ করেছেন ৷
তাঁর কটাক্ষ, প্রধানমন্ত্রী সকালে নারীশক্তির কথা বলেন ৷ সন্ধ্যায় ধর্ষকদের ছেড়ে দেন ৷অন্যদিকে কুণাল ঘোষ এই নিয়ে আক্রমণ করেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ৷ তাঁর কথায়, অভিষেককে যে ভয় পাচ্ছে নরেন্দ্র মোদি ও বিজেপির নেতারা, তা স্পষ্ট ৷ কুণালের আরও দাবি, অভিষেক বড় নেতা ৷ নিজেকে তৈরি করছেন ৷ বয়সে তো সে অনেক ছোট ৷ রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে না পেরে, পিতৃপরিচয় তুলে আক্রমণ ৷
একই সঙ্গে তাঁর বক্তব্য, অভিষেকের দোষ, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাইপো ৷ ডাক্তারের ছেলে ডাক্তার হলে কি দোষের ! অভিষেককে তো ১৫ বছরের ছোট ৷ এখনই ভয় পাচ্ছে ৷ ১৫ বছর পর কী করবে ?
এই নিয়ে সরাসরি তিনি প্রশ্ন করেছেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে (Locket Chatterjee) ৷ কুণালের প্রশ্ন, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায় কি বিরোধী দলনেতার বক্তব্যকে সমর্থন করেন ? তাঁর আরও দাবি, এটা রাজনীতির দেউলিয়া অবস্থা ৷পাশাপাশি তাঁর চ্যালেঞ্জ, তাঁদের কাছে ব্যক্তিগত আক্রমণ করার মতো অনেক তথ্য আছে ৷ কিন্তু সেগুলি নিয়ে তাঁরা কথা বলতে চান না ৷ তৃণমূলের সৌজন্যকে দুর্বলতা বলে ভাবা উচিত নয় ৷

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...