Sunday, April 26, 2026

সুনীলের পাশে দাঁড়িয়ে রাজ‍্যপালকে কটাক্ষ শ‍্যালক সাহেব ভট্টাচার্যের

Date:

Share post:

রাজ‍্যপাল লা গণেশনার (La Ganesan) ব‍্যবহার নিয়ে এবার মুখ খুললেন সুনীল ছেত্রীর (Sunil Chhetri) শ‍্যালক অভিনেতা সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya)। রবিবার ডুরান্ড কাপের (Durand Cup) ট্রফি দেওয়ার সময় ছবি তোলার জন্য সুনীল ছেত্রীকে ঠেলে সরিয়ে দেন বাংলার রাজ্যপাল। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল। এবার সেই ঘটনার ভিডিও টুইট করে কটাক্ষ করল সাহেব। বললেন, বিয়েবাড়ির অতিথিদের মতো ছবি তোলার জন্য ধাক্কাধাক্কি করবেন না।

ভাইরাল হওয়া সেই ভিডিও পোস্ট করে সাহেব লেখেন,” মাফ করবেন। এই ট্রফিটা সুনীলের, ওর দলের। প্রচারের আলো কেড়ে নেওয়ার জন্য ভারতীয় ফুটবল দলের অধিনায়ককে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছেন। আপনার মতন ‘পদে’ থাকা একজন মানুষের এটা কোনও মতেই শোভনীয় কাজ নয়। মনে হচ্ছিল ছবি তোলার কোনও প্রতিযোগিতা চলছে। মনে রাখবেন, আপনাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আপনি সেই অনুষ্ঠানের প্রধান অতিথি। বিয়েবাড়ির কোনও দূরসম্পর্কের অতিথি নয় যে পারিবারিক ছবি তোলার জন্য ধাক্কাধাক্কি করবেন। অন্তত কিছু সম্মান দেখান এবং নিজের জন্যেও সম্মান আদায় করে নিন।”

উল্লেখ্য, রবিবার ডুরান্ড কাপে ম‍্যাচের পর ট্রফি দেওয়ার সময় পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং রাজ্যপাল লা গণেশন সুনীল ছেত্রীর হাতে ডুরান্ড ট্রফি তুলে দেন। সেই সময় দেখা যায়, ছবির ফ্রেমে আসতে সুনীল ছেত্রীকে হাত দিয়ে সরিয়ে দেন রাজ্যপাল। সুনীল তাঁর সামনে থাকায় ক্যামেরায় পুরো দেখা যাচ্ছিল না তাকে। তাই ঠেলে সুনীলকে সরিয়ে দেন তিনি। এই ঘটনা ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের প্রশ্ন, ডুরান্ড কাপ সুনীল ছেত্রী জিতেছেন না রাজ‍্যপাল লা গণেশন?

আরও পড়ুন:অর্শদীপের প্রশংসায় রোহিত, বললেন অর্শদীপ আসায় বোলিংয়ে বৈচিত্র এসেছে

Related articles

নারী-সংখ্যালঘু-বাঙালি বিরোধী বিজেপি: আরামবাগের সভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ

বিজেপি নারীবিদ্বেষী, মুসলিম বিদ্বেষী এবং বাঙালি বিদ্বেষী দল। রবিবার, আরামবাগের (Arambagh) জনসভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ।...

IPL: বিধ্বংসী ব্যাটিংয়ের পর গুরুতর চোট! কবে মাঠে ফিরবেন বৈভব?

প্রথমে ব্যাট হাতে বি্ধ্বংসী ব্যাটিং করেন, কিন্তু ম্যাচের মধ্যেই গুরুতর চোট পেলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে...

বেঙ্গল পুলিশ ওয়াপস যাও! বাংলায় দাঁড়িয়ে বাঙালিকে অপমানে নতুন নিম্নতায় শাহ

বাংলা সংস্কৃতি, ভাষা থেকে বাংলার মানুষ বিজেপির নেতাদের কাছে কতটা ঘৃণ্য আরও একবার প্রমাণ করে দিলেন দেশের স্বরাষ্ট্র...

দ্বিতীয়দফায় কর্মী সঙ্কট? প্রথম দফার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই ফের থাকার নির্দেশ কমিশনের

প্রথম পর্যায়ে ভোট হয়েছে ১৫২টি কেন্দ্রে। দ্বিতীয় দফায় সংখ্যাটা কিছুটা কম- ১৪২। তা সত্ত্বেও কর্মী সঙ্কটে ভুগছে নির্বাচন...