Monday, March 16, 2026

দেখা নেই রোদের, সকাল থেকেই কালো মেঘে ঢেকেছে তিলোত্তমার আকাশ

Date:

Share post:

শুরু হয়ে গেছে পুজোর কাউন্টডাউন। কুমোরটুলিতে প্রতিমার তৈরির কাজ শেষ পর্যায়ে। শুধুমাত্র ‘ফিনিশিং টাচ’ দেওয়া বাকি। জোরকদমে চলছে পুজোর শপিং। সর্বত্রই এখন উৎসবের মেজাজ। কিন্তু এসবের মাঝেও নিম্নচাপের ভ্রুকুটি। ভোর থেকেই বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুনঃআশ্বিনের শুরুতেই বৃষ্টির ভ্রুকুটি, কখন বেরোবেন শপিং-এ?

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সে কারণে ওই দু’দিন মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি হয়েছে।

আপাতত নিম্নচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপরে অবস্থান করছে। যার অভিমুখ ওড়িশা উপকূলের দিকে। তাই আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপ আরও একটু শক্তি বাড়াবে। এদিকে মৌসুমী অক্ষরেখা রাঁচি থেকে বালাসোর হয়ে এই নিম্নচাপের বিস্তৃত হয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপ পর্যন্ত। এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে খুব বেশি বৃষ্টি হবে না। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে।আগামী ৩ থেকে ৪ দিন উত্তর ও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আজ দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি জেলাগুলোয় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।বুধবার  থেকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে একটু বেশি বৃষ্টি হবে। এদিকে মঙ্গলবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের দিনের আকাশ মেঘলাই থাকবে। হালকা বৃষ্টি হতে পারে তিলোত্তমায়।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...