Thursday, May 14, 2026

প্রাক্তনদের সম্মান এআইএফএফ-এর, পদ্মশ্রীর জন্য মনোনীত বিজয়ন-অরুণ-সাব্বির

Date:

Share post:

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) সভাপতি পদে বসেই বাংলার প্রাক্তনদের সম্মান জানাতে উদ্যোগী হলেন কল্যাণ চৌবে। পদ্মশ্রী পুরস্কারের জন্য কেন্দ্রের কাছে তিন ফুটবলারের নাম সুপারিশ করল এআইএফএফ। যাঁদের মধ্যে অন্যতম ১৯৬২ সালের জাকার্তা এশিয়ান গেমসে সোনাজয়ী দলের সদস্য বাংলার প্রাক্তন ফুটবলার তথা কোচ অরুণ ঘোষ। বাকি দু’জন হলেন সাব্বির আলি এবং আইএম বিজয়ন। বাংলার আর এক প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্যের নাম ধ্যানচাঁদ পুরস্কারের জন্য মনোনীত করেছে ফেডারেশন।

সাব্বির হায়দরাবাদের ফুটবলার হলেও কেরিয়ারের অধিকাংশ সময় বাংলার ক্লাবের জার্সি গায়েই খেলেছেন। অর্জুন পুরস্কারের জন্য জেজে লালপেখলুয়ার নাম সুপারিশ করেছে ফেডারেশন। সোমবার কলকাতায় ছিল ফেডারেশনের নবনির্বাচিত কার্যকরী কমিটির প্রথম বৈঠক। সেখানেই সর্বসম্মতিক্রমে সদস্যরা বিজয়ন, অরুণ, সাব্বির, মনোরঞ্জনদের নামে অনুমোদন দিয়েছেন। তুলসীদাস বলরাম পুরস্কার নিতে অস্বীকার করায় তাঁর নাম পদ্মশ্রীর জন্য পাঠায়নি এআইএফএফ।

রবিবার টেকনিক্যাল কমিটির বৈঠকে বিজয়নরা যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেগুলোও সোমবার কার্যকরী কমিটির বৈঠকে অনুমোদিত হয়েছে। কমিটির কো-অপ্ট সদস্য হিসেবে সভায় ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়াও। তিনি অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতের প্রস্তুতি-সহ বেশ কিছু বিষয় নিয়ে প্রস্তাব দেন। তবে সচিব সাজি প্রভাকরণের নিয়োগে অস্বচ্ছতা নিয়ে তাঁর আলোচনার প্রস্তাব সভার অ্যাজেন্ডায় না থাকায় আইনি পদক্ষেপের হুমকি দিয়েছেন বাইচুং।

বৈঠকে ফেডারেশন সভাপতি সদস্যদের বলেন, অক্টোবরের শেষ সপ্তাহে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ভারতে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন ভারতীয় ফুটবল নিয়ে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...