Wednesday, June 24, 2026

পুজোর আগে ভয়াবহ আগুন শহরের নামী পানশালায়, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

Date:

Share post:

পুজোর ঠিক আগেই ভয়াবহ আগুনে ভস্মীভূত কলকাতার এক পানশালা। মঙ্গলবার ভোররাতে আচমকা ক্যামাক স্ট্রিটের ওপর 1/A ভিক্টোরিয়া টেরেসের একটি পানশালার ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখেন ওই বিল্ডিংয়ের নিরাপত্তারক্ষী। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন ও স্থানীয় শেক্সপিয়ার থানার পুলিশ। যুদ্ধকালীন তৎপরতা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনী।

আরও পড়ুন:হাওড়ায় ঘিঞ্জি এলাকায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই গয়নার দোকান

জানা গেছে, কলকাতার ক্যামাক স্ট্রিটের এক পানশালা ও তার লাগোয়া রেস্তোরাঁয় আগুন লাগে। সেই সময় ওই পানশালায় কেউ ছিলেন না। ফলে হতাহতের ঘটনা ঘটেনি। প্রথমে এই পানশালার মধ্যে থেকে ধোঁয়া দেখতে পান পাশের বহুতলের নিরাপত্তাকর্মীরা। খবর পেতেই পানশালার কর্মীরা এসে প্রথমে দরজা খুলে ভেতরে ঢোকার চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় তা সম্ভব হয়নি। বাইরে থেকেই আগুন নেভানোর কাজ চলে।যদিও এখনও কোথাও কোথাও আগুনের ফুলকি দেখা গেছে।

প্রাথমিক তদন্তে দমকল আধিকারিকদের অনুমান, পানশালার ভিতরে ম্যাজেনাইন ফ্লোরে স্টোর রুম ছিল। সেখানে ফরেন লিকার মজুত রাখা ছিল, সেই অংশে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। । তবে ভিতরে কেউ ছিল না বলে জানিয়েছেন ডিজি দমকল। আগুন যাতে না ছড়িয়ে পড়ে তাই আগে থেকেই সাবধানতা অবলম্বনের জন্য ১০টি ইঞ্জিন আনা হয়েছিল বলে জানান তিনি । কিন্তু পুজোর দিন কয়েক আগে এমন অগ্নিকাণ্ডে ব্যপক ক্ষতি হল বলে দাবি ভস্মীভূত পানশালার কর্মকর্তার।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...