Monday, May 18, 2026

“নগদ-সহ সব সম্পত্তি পার্থর, মেটাতেন LIC প্রিমিয়ামও”, ইডির চার্জশিটে অর্পিতার বিস্ফোরক বয়ান

Date:

Share post:

এসএসসি দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বিশেষ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় কাছ থেকে উদ্ধার হওয়া বিপুল

নগদ ও নামে-বেনামে অন্যান্য সম্পত্তির হিসেব আদালতের কাছে পেশ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। গতকাল, সোমবার ইডির তরফে আদালতের কাছে এই মামলার প্রথম চার্জশিটও জমা করা হয়। সেই চার্জশিটে অভিযুক্তদের বয়ানও লিপিবদ্ধ করা আছে। যেখানে চাঞ্চল্যকর দাবি করেছেন অর্পিতা। উদ্ধার হওয়া ৪৯ কোটি ৮০ লক্ষ টাকার মালিক পার্থ চট্টোপাধ্য়ায়। ৫ কোটি টাকার সোনার মালিকও তিনি। ইডির জেরায় এমনই স্বীকারোক্তি অর্পিতার।

ইডির চার্জশিটের কপিতে আরও উল্লেখ, বেলঘরিয়ার ক্লাব টাউন ও হরিদেবপুরের ডায়মন্ড সিটির ফ্ল্যাট থেকে উদ্ধার বিপুল টাকার মালিক পার্থ। অর্পিতার দাবি, “আমার ও মায়ের নিরাপত্তার কথা ভেবে এতদিন তথ্য গোপন করেছিলাম। সব টাকা পার্থ চট্টোপাধ্যায়ের। তাই টাকার উৎস বলতে পারবেন পার্থ চট্টোপাধ্যায়।”

শুধু টাকা, সোনা, বাড়ি, জমি, রিসর্ট নয়, ইডি চার্জশিটে আরও উল্লেখ, অর্পিতা মুখোপাধ্যায়ের ৩১টি এলআইসি পলিসির বার্ষিক প্রিমিয়াম প্রায় দেড় কোটি টাকা। বেশিরভাগেরই বার্ষিক প্রিমিয়াম ৫০ হাজার টাকা। কিছুক্ষেত্রে ৪৫ হাজার টাকা। পার্থ চট্টোপাধ্যায় সেই প্রিমিয়াম মেটাতেন। পার্থর বাজেয়াপ্ত মোবাইল ফরেন্সিক পরীক্ষার পর এলআইসি’র প্রিমিয়াম জমা দেওয়ার লেনদেন
মেসেজ ও ব্যাংক থেকে সংগৃহীত নথিও সেই তথ্য দিচ্ছে বলে চার্জশিটে উল্লেখ করেছে ইডি। একইসঙ্গে অর্পিতার ইডিকে দেওয়া বয়ান থেকে এই বিপুল স্থাবর-অস্থাবর বেনামি সম্পত্তির মালিক যে পার্থ চট্টোপাধ্যায়, সেটা সামনে আসতে আরও চাঞ্চল্য ছড়িয়েছে।

 

Related articles

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan)...

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...