Wednesday, May 20, 2026

ফের অনুব্রতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

Date:

Share post:

পুজোয় ঘরে ফিরতে পারবেন না অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় আজ ফের অনুব্রতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোল সিবিআই আদালত। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী শুনানি হবে আগামী ৫ অক্টোবর অর্থাৎ বিজয়া দশমীর দিন।

আরও পড়ুন: অনুব্রতকে ফের আদালতে পেশ


১৪ দিনের জেল হেফাজত শেষে আজ, বুধবার আদালতে পেশ করা হয় অনুব্রতকে। এদিন ফের সিবিআই আদালতে অনুব্রতর ‘প্রভাবশালী’ তত্ব খাঁড়া করে। সিবিআই দাবি করে, অনুব্রত এতটাই প্রভাবশালী যে জেলে বসেও প্রভাব খাটাতে সক্ষম তিনি। অন্যদিকে, তাঁর শারীরিক অসুস্থতার কথা জানিয়ে জামিন চান অনুব্রতর আইনজীবী। কিন্তু জামিনের আবেদন খারিজ করে দেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। ততদিন পর্যন্ত জেলেই থাকতে হবে অনুব্রতকে।

প্রসঙ্গত, অনুব্রতর সম্পত্তির হদিশ পেতে একাধিকবার বীরভূমে অভিযান চালিয়েছে সিবিআই।এমনকি অনুব্রতর বাড়িতে গিয়ে তাঁর মেয়ে সুকন্যাকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই আধিকারিকরা। এছাড়াও অনুব্রতর ঘনিষ্ট ব্যবসায়ী থেকে শুরু করে হিসাবরক্ষক, সকলকেই জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। আজ আদালতে অনুব্রতকে তোলা হলে সিবিআই অনুব্রতর বিরুদ্ধে সেই ‘প্রভাবশালী’ তত্বকেই হাতিয়ার করে জামিন রুখতে সক্ষম হয়।

Related articles

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার কর্নেল হিমাংশু বালি

সর্ষের মধ্যেই ভূত! ৫০ লক্ষ টাকার ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কলকাতার ফোর্ট উইলিয়ামে কর্মরত সেনাবাহিনীর কর্নেল হিমাংশু...

জলপাইগুড়ি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের বিশেষ ছাড় প্রত্যাহার রাজ্যের 

জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদে টানা তৃতীয়বার থাকার ক্ষেত্রে দেওয়া বিশেষ ছাড় প্রত্যাহার করল রাজ্য সরকার। সমবায়...

হাসপাতালে অমিতাভ! অনুরাগীদের উদ্বেগ বাড়তেই সোশ্যাল মিডিয়ায় আসল সত্যি

বর্ষীয়ান মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) হাসপাতালে ভর্তি! খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়তে থাকে অনুরাগীদের। বিগ বি-র শারীরিক...

বুধের ভোরে কেঁপে উঠল জাপান!

ফের ভূমিকম্প জাপানে (earthquake in Japan)। বুধবার সকালে কেঁপে ওঠে দক্ষিণ জাপানের কাগোশিমা অঞ্চল। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে...