Saturday, June 20, 2026

নবম-দশম-এ বেআইনি নিয়োগ কত? তালিকা তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

নবম-দশম-এ কতজনের বেআইনি নিয়োগ হয়েছে? তালিকা তলব করলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli)। তাঁর বক্তব্য, যে সব যোগ্য চাকরিপ্রার্থীরা নিয়োগের অপেক্ষায় রয়েছেন তাঁদের জন্যেই এই নির্দেশ। বুধবার বিচারপতি বলেন, ‘‘গত এপ্রিল মাস থেকে মামলা চলছে, প্রকৃত যোগ্য প্রার্থীরা এখনও চাকরি পাননি। তাঁদের দ্রুত চাকরির ব্যবস্থা করতে হবে।’’

আদালতের নির্দেশে এসএসসির নবম-দশমের শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগের তদন্ত করছে সিবিআই। এদিন, শুনানিতে কমিশন আইনজীবী বলেন, সিবিআই অনেককে হেফাজতে রেখে তদন্ত করছে। তারাই সঠিক সংখ্যা জানাতে পারবে। কতজন বেআইনি নিয়োগ হয়েছে সে বিষয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআইকে দ্রুত সংক্ষিপ্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে। তিনি বলেন, যথাযথ পরিসংখ্যান দেওয়া নথি পেলেই তিনি মেধাবী ওয়েটিং লিস্ট পরীক্ষার্থীদের নিয়োগের নির্দেশ দেবেন। ২৮ সেপ্টেম্বরের মামলার পরবর্তী শুনানি। তার মধ্যেই SSC এবং CBI-কে এ সংক্রান্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...