Saturday, June 20, 2026

স্ত্রী বাবলির সমস্ত শেয়ার বান্ধবীর নামে হস্তান্তর! রাজসাক্ষী হওয়ার আর্জি অর্পিতার

Date:

Share post:

এসএসসি নিয়োগ দুর্নীতির অভিযোগে ইডি হেফাজতের পর কিছুদিন প্রেসিডেন্সি জেলবন্দি থেকে বর্তমানে সিবিআই হেফাজতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বর্তমানে তাঁর ঠিকানা নিজাম প্যালেস। পার্থর বিশেষ ও ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ও আলিপুর মহিলা সংশোধনাগারে বিচারাধীন বন্দি। ইতিমধ্যেই ইডির তরফে আদালতে জমা দেওয়া হয়েছে চার্জশিট। সেখানে কেন্দ্রীয় এজেন্সির দাবি পার্থ বান্ধবী অর্পিতা রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন। ইডি জেরায় অর্পিতা আরও অনেক রহস্য ফাঁস করেছেন।

সোমবার সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা চার্জশিটে ইডি জানিয়েছে, সন্তান দত্তক নিয়ে মা হতে চেয়েছিলেন তিনি। সম্মতি ছিল পার্থ চট্টোপাধ্যায়ের। এছাড়াও স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর বিভিন্ন কোম্পানিতে তাঁর শেয়ার অর্পিতার নামে হস্তান্তর করা হয়েছিল। পার্থ-ঘনিষ্ঠ এক হিসাবরক্ষক কার্যত তাঁকে চাপ দিয়েই ওই শেয়ার হস্তান্তর করিয়েছিলেন বলে লিখিত বয়ানে জানিয়েছেন পার্থ বান্ধবী।

অর্পিতার ডায়মন্ড সিটি ও বেলঘরিয়ার ফ্ল্যাটে পাওয়া নগদ প্রায় ৫০ কোটি টাকা এবং ৫কোটির গয়না পার্থের বলেই লিখিত বয়ানে জানান অর্পিতা। এছাড়াও চার্জশিটে উল্লেখ রয়েছে নেপাল, তাইল্যান্ড, বাংলাদেশ, সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া এবং আমেরিকার মুদ্রাও পাওয়া গিয়েছে অর্পিতার ফ্ল্যাটে।

অর্পিতার নামে ৩১টি জীবন বিমার প্রায় দেড় কোটি টাকা বার্ষিক প্রিমিয়াম জমা দিতেন পার্থ চট্টোপাধ্যায়। প্রাক্তন মন্ত্রীর মোবাইলের ফরেন্সিক পরীক্ষা করার পরে জীবন বিমার প্রিমিয়াম দেওয়ার ব্যাংক লেনদেনের বিষয়টি স্পষ্ট হয়। চার্জশিটে এসএসসি কাণ্ডে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যেরও নাম উঠে এসেছে।

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...