Tuesday, May 19, 2026

Kerala: ১৮ ঘণ্টার বিরল অস্ত্রোপচারে মৃতের হাত জুড়ল যুবকের দেহে

Date:

Share post:

বিশ্বের মধ্যে তৃতীয়, দেশের মধ্যে এই প্রথম মৃত ব্যক্তির হাত জোড়া লাগল জীবিত ব্যক্তির শরীরে। ২০ জন সার্জেন (Surgeon)আর ১০ জন অ্যানাসথেসিস্ট (Anesthetist)-এর উপস্থিতিতে ১৮ ঘণ্টা ধরে অপারেশন (18 hours operation) চলল অমরেশ নামের এক যুবকের। বিরল অস্ত্রোপচারের (Rare surgery) পর সুস্থ অমরেশ, নজির গড়ল দেশ।

বছর পাঁচেক আগে বিদ্যুতের তার সারাই করার সময় দুর্ঘটনার মুখোমুখি হন অমরেশ নামের এক যুবক। তিনি এতটাই আহত হয়েছিলেন যে তাঁর দুই হাত যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। সব দিক ভেবে চিন্তে তাঁর ডান হাত কনুইয়ের কাছ থেকে ও বাম হাত কাঁধ থেকে বাদ দিতে বাধ্য হন চিকিৎসকেরা। এরপরই তিনি চেয়েছিলেন যদি কোনও ভাবে তাঁর হাত প্রতিস্থাপন করা যায়। কিন্তু ডোনারের অভাবে সেই ইচ্ছে আর পূরণ হয় নি। অমরেশ ভেবেছিলেন এভাবেই থাকতে হবে সারা জীবন। কিন্তু সম্প্রতি মিরাকেল ঘটে তাঁর জীবনে। তিরুবনন্তপুরমে (Thiruvananthapuram) একটি দুর্ঘটনায় মৃত ৫৪ বছর বয়সি প্রৌঢ়-এর বাড়ির লোক তাঁর অঙ্গ দান করতে সম্মত হন। তার পরই মৃতের দেহ থেকে হাত নিয়ে তা অমরেশের দেহে বসানোর সিদ্ধান্ত নেন অমৃতা হাসপাতালের (Amita Hospital)চিকিৎসকেরা। এই অস্ত্রোপচার শুধু কঠিনই নয় বিরল বটে। তাই কারোর কোনও পূর্ব অভিজ্ঞতা ছিল না, যেহেতু এই দেশে এই ধরণের অস্ত্রোপচার এর আগে হয় নি। চিকিৎসকেরা বলছেন যে হাত কনুইয়ের থেকে বাদ গিয়েছিল, সেই হাতটি জুড়তে বিশেষ সময় লাগেনি। আসল পরীক্ষা ছিল কাঁধ থেকে বাদ যাওয়া হাতের জায়গায় নতুন হাত বসান। কারণ যখন দুর্ঘটনা ঘটে তখন বিদ্যুতের ঝটকায় অমরেশের স্নায়ু মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তাই আরও জটিল হয়ে দাঁড়ায় অস্ত্রোপচারটি। তবে ১৮ ঘণ্টার চেষ্টায় সফল হয়েছে অপারেশন। সুস্থ আছেন অমরেশ। চিকিৎসকেরা বলছেন তাঁর স্বাভাবিক জীবন যাপনে কোনও সমস্যা নেই। তবে আপাতত ভারী জিনিস টানাটানি করতে পারবেন না তিনি। বছর দেড়েক টানা ফিজিয়োথেরাপি করে যেতে হবে। এইভাবে হাত ফিরে পেয়ে খুশি অমরেশ ও তাঁর পরিবার।

Related articles

অযোগ্য লোকদের ক্ষমতায় বসাবেন না, NEET প্রশ্ন ফাঁস বিতর্কে মোদিকে তোপ সুরকার বিশালের

দেশজুড়ে মেধাবী মেডিক্যাল পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে রীতিমত ছেলে খেলা চলছে, NEET রোস্ট ফাঁস কেলেঙ্কারিতে এবার দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র...

কেন সাংবাদিকদের মুখোমুখি হন না নরেন্দ্র মোদি, নরওয়েতে প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী

বিদেশ সফরেও সামনে রয়েছে টেলিপ্রম্পটার। এদিকে নরওয়ের এক মহিলা সাংবাদিক সোমবার নরেন্দ্র মোদিকে (Narendra Modi) প্রশ্ন করতে চেয়েছিলেন...

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক! লড়াই থেকে সরে গেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক। প্রার্থী পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন তৃণমূলের জাহাঙ্গীর খান (Jahangir Khan)। ২১...

একুশের ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে একুশের ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের জন্য বিশেষ ঘোষণা...