Tuesday, June 9, 2026

অর্পিতার ফ্ল্যাটে উদ্ধার ৭টি দেশের মুদ্রা! ইডির চার্জশিট পার্থকে বলছে “প্রকৃত সুবিধাভোগী”

Date:

Share post:

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বিশেষ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই আদালতে চার্জশিট পেশ করেছে ইডি। সেখানে বিস্ফোরক সমস্ত তথ্যের কথা উল্লেখ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পার্থ বান্ধবীর দুটি ফ্ল্যাট থেকে বিপুল নগদ ও গয়নার পাশাপাশি যে বৈদেশিক মুদ্রা উদ্ধার হয়েছিল, সেই বিষয়টিরও বিস্তারিত উল্লেখ রয়েছে চার্জশিটে।

চার্জশিটে লম্বা তালিকা দিয়ে ইডির দাবি, অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া সমস্ত বেনামি স্থাবর-অস্থাবর সম্পত্তির “প্রকৃত সুবিধাভোগী” পার্থ চট্টোপাধ্যায়।

চার্জশিটে অর্পিতার দক্ষিণ কলকাতার হরিদেবপুরের ফ্ল্যাট থেকে কত পরিমাণ এবং কোন কোন দেশের মুদ্রা পাওয়া গিয়েছে সেই তালিকায় উল্লেখ করা হয়েছে। ইডির দাবি, মোট ৭টি দেশের মুদ্রা পাওয়া গিয়েছে অর্পিতার ডায়মন্ড সিটি ফ্ল্যাট থেকে। নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, হংকং, বাংলাদেশ, সিঙ্গাপুর, আমেরিকার মুদ্রা উদ্ধার হয়েছে বলে দাবি করেছে ইডি।

প্রসঙ্গত, চার্জশিটে অর্পিতার দক্ষিণ কলকাতার ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা। বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে নগদ ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। এ ছাড়াও দু’টি জায়গা থেকে উদ্ধার হওয়া গয়নার মূল্য ৭৬ লক্ষ ৯৭ হাজার ১০০ টাকা এবং ৪ কোটি ৩১ লক্ষ ৭৯ হাজার ৩০০ টাকা মূল্যের। ইডির দাবি, সব মিলিয়ে নগদ উদ্ধার ৪৯ কোটি ৮০ লক্ষ টাকা এবং ৫ কোটি ৮ লাখ টাকার গয়না। তবে বৈদেশিক মুদ্রার মূল্য চার্জশিটে উল্লেখ করেনি ইডি।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...