Monday, April 6, 2026

সদ্যোজাত দুই চিতাবাঘ শাবককে মায়ের নিরাপদ আশ্রয়ে ফেরালেন বনকর্মীরা

Date:

Share post:

কয়েকদিন আগেই বক্সা জঙ্গল (Buxa Forest) লাগোয়া চা বাগানে হারিয়ে যায় দুটি চিতাবাঘ শাবক(Leopard Cubs)। মায়ের সঙ্গে ছিন্ন হয় সমস্ত সম্পর্ক। মঙ্গলবার গভীর রাতে জঙ্গল থেকে বেরিয়ে এসে নিজের সন্তানদের মুখে করে নিজের ডেরায় ফিরল মা। সম্প্রতি বনকর্মীদের (Forest Department Workers) বিষয়টি নজরে আসে। চিতাবাঘ শাবক দুটিকে দেখা মাত্রই মায়ের আশ্রয়ে ফেরানোর চিন্তাভাবনা শুরু হয়। আর মঙ্গলবার রাতে শিশু শাবক দুটিকে ফিরিয়ে দেওয়া হল মায়ের নিরাপদ আশ্রয়ে।

বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প কর্তৃপক্ষ (Buxa Tiger Conservation Project Authority) সাফ জানিয়েছেন, গত ১৯ সেপ্টেম্বর বক্সা জঙ্গল লাগোয়া একটি চা বাগানের কাছে দু’টি চিতাবাঘ শাবক বন দফতরের কর্মীদের নজরে আসে। তবে তাদের উদ্ধার করা হলেও চিন্তা পিছু ছাড়ে না বনকর্মীদের। চিতাবাঘ শাবকগুলো এতটাই ছোট যে মায়ের দুধ ছাড়া তাদের বাঁচানো সম্ভব ছিল না। চিতাবাঘ ছানাদের বয়স বড়জোর এক থেকে দুই বলেই জানিয়েছেন বনকর্মীরা। অতএব, শিশু দু’টিকে জঙ্গলে না ফেরানো অবধি দুশ্চিন্তা কাটছিলনা বন দফতরের কর্মীদের। তবে মঙ্গলবার গভীর রাতে শাবকদের ফেরানোর সময় জঙ্গল লাগোয়া এলাকাটি একাবারে শুনশান করে দেওয়া হয়। এলাকা সম্পূর্ণ জনমানব শূন্য হওয়ার পরই মায়ের আসার জন্য অপেক্ষা করেন বন দফতরের কর্মীরা।

তবে এই কাজ অতটা সহজ ছিল না। মা চিতাবাঘটি নিজেদের ছানাদের আদৌ ফেরাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। মানুষের ভয়ে চিতাবাঘটি গভীর জঙ্গল থেকে না বেরলে কোনও কাজই সম্ভব হত না। তবে কথায় আছে অপেক্ষার ফল সবসময় মিষ্টিই হয়, ঠিক সেভাবেই কিছুক্ষণ পর দেখা মেলে মায়ের। নিজের দুটি শিশুকে মুখে তুলে নিরাপদ আশ্রয়ে ফিরে যান মা। এদিকে নিজের ছানা মুখে করে মায়ের ছবি ক্যামেরাবন্দী করা হয়েছে। ইতিমধ্যে ভাইরাল সেই ছবি।

Related articles

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...