Wednesday, May 13, 2026

মোহনবাগানকে রেখেই সূচি, ২৫ সেপ্টেম্বর লাল-হলুদের প্রতিপক্ষ খিদিরপুর

Date:

Share post:

অবশেষে প্রকাশিত হল প্রিমিয়ার ‘এ’-র সুপার সিক্স রাউন্ডের ম্যাচ সূচি। অনেক টালবাহানার পর কলকাতা লিগের প্রিমিয়ার ‘এ’-র সুপার সিক্স রাউন্ডের ম্যাচ শুরু হতে চলেছে। বুধবার রাতে সূচি প্রকাশ করল আইএফএ। এটিকে মোহনবাগানকে রেখেই কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে সুপার সিক্সের ক্রীড়াসূচি প্রকাশ করল আইএফএ। তবে পুজোর আগে তিন প্রধানের ঘেরা মাঠে পুলিশ নিরাপত্তা দিতে পারবে না বলে ছ’টি ম্যাচ হবে ময়দান থেকে দূরে নৈহাটি এবং কল্যাণী স্টেডিয়ামে। পুজোর আগে তিন প্রধানের দু’টি করে ম্যাচ দেওয়া হয়েছে। ২৫ সেপ্টেম্বর ইমামি ইস্টবেঙ্গল ও খিদিরপুরের মধ্যে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সুপার সিক্স পর্ব। খেলা হবে নৈহাটি স্টেডিয়ামে। একই দিনে কল্যাণীতে মহামেডান স্পোর্টিং খেলবে এরিয়ানের বিরুদ্ধে।

সূচি অনুযায়ী ২৬ সেপ্টেম্বর কল্যাণী স্টেডিয়ামে ভবানীপুরের বিরুদ্ধে খেলার কথা মোহনবাগানের। ২৯ সেপ্টেম্বর একই মাঠে মোহনবাগানের ম্যাচ দেওয়া হয়েছে খিদিরপুরের বিরুদ্ধে। ২৮ সেপ্টেম্বর ইস্টবেঙ্গল-এরিয়ান নৈহাটিতে এবং ওই একই দিনে ভবানীপুর-মহামেডান ম্যাচ দেওয়া হয়েছে কল্যাণীতে। ২ নভেম্বর পর্যন্ত সূচি তৈরি করে তিন প্রধান-সহ ছ’টি ক্লাবকে পাঠানো হয়েছে। কিন্তু মোহনবাগান ক্লাব সূত্রে খবর, নিজেদের মাঠ ছাড়া জেলায় গিয়ে ম্যাচ খেলবে না তারা। পাশাপাশি ভবানীপুর এদিন আইএফএ-কে চিঠি দিয়ে সুপার সিক্সে খেলার ব্যাপারে অনীহা প্রকাশ করেছে।

এদিকে ইমামি ইস্টবেঙ্গল ও মহামেডানের তরফে ইতিমধ্যেই কলকাতা লিগে খেলার ব্যাপারে সম্মতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন:আইএসএলে ডোপ কেলেঙ্কারি, দু’বছরের জন্য নির্বাসিত বাগানের প্রাক্তন ফুটবলার আশুতোষ মেহতা

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...