Thursday, May 14, 2026

মৃত স্বামীকে ১৮ মাস ঘরে রেখে ছেটাতেন গঙ্গা জল! শোকে মানসিক ভারসাম্য হারালেন মহিলা

Date:

Share post:

পরিবারের কাছের মানুষের মৃত্যুর শোক নিশ্চিতভাবে বেদনার। তবে তা যে এমন গুরুতর আকার নিতে পারে তা বোধহয় ভাবতে পারেননি কেউই। স্বামী মারা যাওয়ার পরও তার দেহ সৎকার না করে ১৮ মাস ধরে ঘরেই রেখে দিল মৃতের স্ত্রী। পরিবারের দাবি, ওই ব্যক্তির মৃত্যু হয়নি। তিনি বর্তমানে কোমায় রয়েছেন। ঘটনা প্রকাশ্যে আসতেই যোগী রাজ্যে শুরু হয়েছে চাপানউতোর।

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে কানপুরে (Kanpur)। মৃতের নাম বিমলেশ দীক্ষিত(Bimalesh Dixit)। তিনি আয়কর দফতরের(Income Tax) কর্মী ছিলেন। তবে জানা গিয়েছে, কোভিডে আক্রান্ত হয়েছিলেন বিমলেশ। ২০২১ সালের ২২ এপ্রিল একটি বেসরকারি নার্সিংহোম মৃত্যু হয় তাঁর। ডেথ সার্টিফিকেটে (Death Certificate) মৃত্যুর কারণ হিসেবে লেখা ছিল সাডেন কার্ডিয়াক রেসপিরেটরি সিনড্রম (Sudden Cardiac Respiratory Syndrom)। কিন্তু স্বামীর চলে যাওয়া কিছুতেই মানতে পারেননি স্ত্রী। বিপুল শোকে বড়সড় মানসিক আঘাত পান তিনি। একটা সময় তা মানসিক অসুস্থতায় পরিণত হয়। প্রতিদিন সকালে স্বামীর দেহে গঙ্গাজল ছেটাতেন স্ত্রী। তিনি মনে করতেন কোমায় চলে যাওয়া স্বামী গঙ্গাজলের মহিমায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের ২২ এপ্রিল বিমলেশের মৃত্যু হলেও তাঁর শেষকৃত্য করেননি পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, বিমলেশ কোমায় রয়েছেন। এভাবেই ১৮ মাস বাড়িতে ছিল মৃতদেহ। তবে সরকারি কর্মীর মৃত্যুর দীর্ঘদিন পরেও পরিবারের তরফে পেনশনের জন্য কোনও হেলদোল নেই দেখে সম্প্রতি ওই কর্মীর পরিবারের খবর নেন চিফ মেডিক্যাল অফিসার। তারপরই গোটা বিষয়টা সামনে আসে। এদিকে হাসপাতালের চিকিৎসকরা জনান, বিমলেশ মৃত। অনেকদিন আগেই তাঁর মৃত্যু হয়েছে।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...