Thursday, June 25, 2026

Bank Holiday: অক্টোবরে দেশ জুড়ে ২১ দিন বন্ধ ব্যাংক, বাংলায় ছুটি হাতেগোনা

Date:

Share post:

অক্টোবের মানেই পুজোর (Puja) মাস। উৎসবের আমেজে মেতে উঠেছে বাংলা তথা দেশ (India)। চলছে কেনাকাটার ব্যস্ততা। এর মাঝেই ক্যালেন্ডারের হিসেব বলছে অক্টোবর মাস জুড়ে ২১ দিন বন্ধ থাকবে ব্যাংকের (Bank Holiday) কাজকর্ম। মাথায় হাত দেশবাসীর, যদিও বাংলায় (West Bengal) ছুটি হাতে গোনা।

আর মাত্র কয়েকটা দিন তারপরেই সেপ্টেম্বরের শেষে অক্টোবরের শুরু। আর এই বছর পুজো একেবারে মাসের গোড়াতেই। খুব স্বাভাবিকভাবেই মাস শেষের টাকা পয়সার টানাটানি নাকি মাস শুরুর আনন্দ, কোনটা মিলেমিশে একাকার হবে এই দুর্গাপুজোয় তা এখনও বুঝতে পারছেন না উৎসব প্রিয় মানুষ। কিন্তু তাই বলে দিন তো আর থেমে থাকবে না আর হিসেব বলছে অক্টোবরেই ২১ দিন বন্ধ থাকবে ব্যাংকের কাজ। রাষ্ট্রায়ত্ত কিংবা বেসরকারি সর্বত্রই ছুটির তালিকা নির্দিষ্ট করা আছে। ইতিমধ্যে আরবিআই (RBI) ছুটির দিনের তালিকাও প্রকাশ করেছে। যদিও বাংলার মানুষের চিন্তায় পড়ার মতো সেরকম কিছু এখনও ঘটেনি। কারণ পুজোর মরশুমে সাপ্তাহিক ছুটি ছাড়া পশ্চিমবঙ্গে ব্যাংক হলিডে মাত্র কয়েকদিনের।

এক নজরে দেখে নেওয়া যাক অক্টোবর (October) মাসের ছুটির তালিকা:

১ অক্টোবর, শনিবার অর্ধ বার্ষিক ব্যাঙ্ক বন্ধ
২ অক্টোবর, রবিবার ও গান্ধী জয়ন্তী
৩ অক্টোবর, সোমবার, দুর্গা পুজো (অষ্টমী)
৪ অক্টোবর, মঙ্গলবার, দুর্গা পুজো (নবমী), আয়ুধা পুজো, শ্রীমন্ত শঙ্করদেবের জন্মোৎসব
৫ অক্টোবর, বুধবার, দুর্গা পুজো ( বিজয়া দশমী), দশেরা, শ্রীমন্ত শঙ্করদেবের জন্মোৎসব
৬ অক্টোবর, বৃহস্পতিবার, দুর্গা পুজো (দশাইন, গ্যাংটক)
৭ অক্টোবর, শুক্রবার, দুর্গা পুজো (দশাইন, গ্যাংটক)
৮ অক্টোবর, শনিবার, মিলাদ-ই-শেরিফ/ ইদ-ই-মিলাদ-উল-নবী (বিশ্ব নবীর জন্মদিন) (ভোপাল, জম্মু, কোচি, শ্রীনগর, তিরুবন্তপুরম)
১৩ অক্টোবর, বৃহস্পতিবার, কার্ভা চৌথ
১৪ অক্টোবর, শুক্রবার, ইদ-ই-মিলাদ-উল-নবী (জম্মু ও শ্রীনগর)
১৮ অক্টোবর, মঙ্গলবার, কাটি বিহু (গুয়াহাটি)
২৪ অক্টোবর, সোমবার, কালীপুজো / দীপাবলি (লক্ষ্মী পুজো/নরক চতুর্দশী)
২৫ অক্টোবর, মঙ্গলবার, দীপাবলি/লক্ষ্মী পুজো/গোবর্ধন পুজো ( গ্যাংটক, হায়দরাবাদ, ইম্ফল, জয়পুর)
২৬ অক্টোবর, বুধবার, গোবর্ধন পুজো/ বিক্রম সম্বন্ক নববর্ষের দিন/ভাইফোঁটা/ ভাই দুজ ( আহমেদাবাদ, বেলাপুরস বেঙ্গালুরু, দেরাদুন, গ্যাংটক, জম্মু, কানপুর, লখনৌ, মুম্বই, নাগপুর, মিমলা, শ্রীনগর।
২৭ অক্টোবর, বৃহস্পতিবার, ভাই দুজ/ নিঙ্গল চাক্কুবা (গ্যাংটক, ইম্ফল, কানপুর, লখনৌ)
৩১ অক্টোবর, সোমবার, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন/ ছট পুজো (পাটনা, রাঁচি)

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...