Friday, June 26, 2026

ফেডেরার অবসরে চোখে জল নাদালের, মন কেড়েছে বিরাটের

Date:

Share post:

শুক্রবার মধ‍্যরাতে টেনিস থেকে বিদায় নিয়েছেন রজার ফেডেরার। শেষ ম‍্যাচে জুটি বেঁধেছেন রাফায়েল নাদালের সঙ্গে। টেনিস জীবন শেষ করে কান্নায় ভেঙে পড়েন রজার। কান্নায় ভেঙে পড়েন রাফায়েল নাদালও। সেই ছবি ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি মন কেড়েছে বিরাট কোহলিরও। দুই কিংবদন্তি টেনিস খেলোয়াড়ের কান্নার সেই ছবি দেখে শান্ত থাকতে পারলেন না তিনি। ফেডেরার এবং নাদালের ছবি পোস্ট করে আবেগপ্রবণ হয়ে পড়লেন কোহলি।

এদিন সোশ্যাল বিরাট কোহলি লেখেন,”দুই শত্রু যে একে অপরকে এতটা ভালবাসে, সেটা কে জানত। এটাই হল খেলাটার সৌন্দর্য। আমার কাছে এটাই খেলাধুলোর সবচেয়ে সেরা ছবি। যখন সতীর্থ আপনার জন্য এভাবে কাঁদে, তখন বুঝতে পারবেন ঈশ্বরপ্রদত্ত ক্ষমতার সাহায্যে আপনি কী অর্জন করতে পেরেছেন। ওদের দু’জনের জন্য অসীম শ্রদ্ধা ছাড়া আর কিছু নেই।”

শুক্রবার মধ‍্যরাতে কেরিয়ারের শেষ ম্যাচটি খেলতে নেমেছিলেন ফেডেরার। যা ছিল ফেডেরার কাছে অত্যন্ত স্পেশ্যাল। এই ম্যাচে তিনি জুটি বেঁধেছিলেন তার প্রিয় চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালের সঙ্গে। কিন্তু এই জুটি হারল মানল মার্কিন যুক্তরাষ্ট্রের জুটি জ্যাক সক ও ফ্রান্সেস টিয়াফোর কাছে। টাইব্রেকার অবধি ম্যাচটি নিয়ে গেলেও শেষে অবধি ৬-৪, ৬-৭, ৯-১১ ফলে হারতে হল ফেডেরার-নাদালকে।

আরও পড়ুন:ম‍্যাচ জিতিয়ে রোহিতের প্রশংসায় কার্তিক

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...