Monday, May 4, 2026

গেহলটের প্রতিদ্বন্দ্বী! কংগ্রেস সভাপতি নির্বাচনে মনোনয়ন তুললেন ‘বিক্ষুব্ধ’ শশী

Date:

Share post:

কংগ্রেসের(Congress) পরবর্তী সভাপতি কে হবে তা নিয়ে জল্পনার অন্ত নেই। গান্ধী পরিবারের সদস্যরা এই দায়িত্ব নিতে অস্বীকার করায় সভাপতি নির্বাচনে প্রথম নাম হিসেবে উঠে এসেছিল গান্ধী পরিবার ঘনিষ্ঠ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের(Ashok Gehlot)। এবার তারই প্রতিদ্বন্দ্বী হিসেবে নাম উঠে এলো কেরলের কংগ্রেস সাংসদ শশী থারুরের(Shashi Tharoor)। কংগ্রেস সূত্রে খবর, সভাপতি নির্বাচনে লড়াইয়ে নামতে ইতিমধ্যেই মনোনয়নপত্র তুলেছেন কংগ্রেসের জি-২৩ গোষ্ঠী বা বিক্ষুব্ধ ২৩ জন নেতার মধ্যে অন্যতম শশী থারুর।

প্রায় এক শতক গান্ধী পরিবারের দখলে ছিল দেশের প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেস। কিন্তু ২০১৯-এর লোকসভা ভোটে বিপর্যয়ের পর কংগ্রেস সভাপতির পদ সেই যে ছেড়েছেন রাহুল, আর সেখানে ফিরতে চাননি তিনি। এরপর থেকে অন্তর্বর্তী সভানেত্রী হিসেবে দায়িত্বভার সামলাচ্ছেন সোনিয়া গান্ধী। সবকিছু ঠিকঠাক থাকলে সভাপতি বিহীনভাবে দীর্ঘ সময় কাটানোর পর অবশেষে সভাপতি পেতে চলেছে কংগ্রেস। তাও আবার এমন একজনকে যার পিছনে নেই গান্ধী পদবী। ১৭ অক্টোবর হবে কংগ্রেসের সভাপতি নির্বাচন। আর এই নির্বাচনে আপাতত যে দুই নাম প্রকাশে এলো তাতে প্রতিদ্বন্দ্বিতা করবেন গান্ধী পরিবারের ঘনিষ্ঠ অশোক গেহলট, এবং বিক্ষুব্ধ গোষ্ঠীর সদস্য শশী থারুর। এই লড়াইয়ে কে জয়ী হবেন সেদিকে নজর রেখেছে গোটা দেশ।

অবশ্য থারুরের মনোনয়ন তোলায় ইতিমধ্যেই গান্ধী ঘনিষ্ঠদের তরফে কটাক্ষ ধেয়ে এসেছে। কংগ্রেস মুখপাত্র গৌরব বল্লভ খোলাখুলি ভাবে গেহলটের সমর্থনে এগিয়ে আসেন। এবং কটাক্ষ করেন থারুরকে। তার পরেই নড়েচড়ে বসে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। প্রবীণ নেতা জয়রাম রমেশ নির্দেশিকা জারি করেন, দলের মুখপাত্ররা যেন সভাপতি পদপ্রার্থীদের নিয়ে কোনও কুকথা না বলেন।

Related articles

বাংলায় ইচ্ছাকৃত স্লো ভোট গণনা! গোটা দেশের ট্রেন্ডে স্পষ্ট

দেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ নির্বাচনের গণনা সোমবার। একদিকে দক্ষিণের গুরুত্বপূর্ণ রাজ্য কেরালম ও তামিলনাড়ুর নির্বাচনে যেমন গোটা দেশের...

ভোর থেকেই কালীঘাটে অতন্দ্র প্রহরী মমতা, গণনাকেন্দ্রে কড়া নজর অভিষেকের

নির্বাচন প্রক্রিয়ার পুরো সময়ের মতো ভোটগণনার দিনেও অতন্দ্র প্রহরী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের (TMC)...

ভোট গণনার দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস!

সোমবার সকাল থেকে রোদ মেঘের লুকোচুরি, একদিকে যেমন ভোট গণনার উত্তাপ বাড়ছে অন্যদিকে প্রকৃতির রূপ বদলের সম্ভাবনাও জোরালো...

গণনার প্রথম ঘণ্টা পার, দেখে নিন জেলাভিত্তিক প্রাথমিক ট্রেন্ড 

২৯৩ বিধানসভা আসনের জন্য সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা। প্রথম এক ঘন্টা শেষে প্রাথমিক ট্রেন্ড কী...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
102 এগিয়ে
বিজেপি
175 এগিয়ে
কংগ্রেস
2 এগিয়ে
বামফ্রন্ট
2 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে