Tuesday, February 10, 2026

বিদেশে চাকরির টোপ দিয়ে অপহরণ করে মুক্তিপণ, কলকাতা থেকে গ্রেফতার ৩

Date:

Share post:

বিদেশে চাকরির টোপ দিয়ে অপহরণ। এরপর পরিবারের কাছে মোটা টাকার মুক্তিপণের দাবির অভিযোগ পেয়ে চক্রের তিন পাণ্ডাকে গ্রেফতার করল বিধাননগর কমিশনারেটের পুলিশ। সেই সঙ্গে উদ্ধার করা হয় ১৮ যুবককেও।

আরও পড়ুন:মহালয়ার দিন চেতলা অগ্রণী থেকে জেলায় জেলায় ভার্চুয়ালি পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর

বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা প্রধান বিশ্বজিৎ ঘোষ জানিয়েছেন, ভিনরাজ্য থেকে আসা যুবকদের বিদেশে চাকরি দেওয়ার নাম করে তাদের অপহরণ করা হত। এরপর তাঁদের পরিবারের থেকে মোটা টাকা নিয়েছিল ধৃতরা। এমন ১৮ জন চাকরিপ্রার্থীকে নিয়ে আসা হয় কলকাতা বিমানবন্দর এলাকায়। সেখানে তাঁদের দু’টি হোটেলে দুই থেকে তিন দিন রাখা হয়েছিল। এর পর ওই ১৮ জনকে নিয়ে যাওয়া হয় ইকো আর্বান ভিলেজ এলাকার একটি বাড়িতে। সেখানে তাঁদের ১০ দিন রাখা হয়েছিল।গোপন সূত্রে খবর পেয়ে ওই বাড়ি থেকে ১৮ জন যুবককে উদ্ধার করে পুলিশ। তাঁদের মধ্যে আট জন মানসিক ভাবে বিপর্যস্ত থাকায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দাপ্রধান। বাকি ১০ যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হরিয়ানার এক বাসিন্দা বিধাননগর কমিশনারেটে অভিযোগ করেন, তাঁর ছেলেকে আটকে রাখা হয়েছে। অভিযোগকারীর দাবি, আমেরিকায় চাকরি করে দেওয়ার নাম করে তাঁদের থেকে ৪০ লক্ষ টাকা নিয়েছে একদল প্রতারক। চাকরির টোপ দেখিয়ে তাঁর ছেলেকে হরিয়ানা থেকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে বলেও পুলিশকে জানান অভিযোগকারী। এর পর ফোনে তাঁদের থেকে দাবি করা হয় আরও ৩৫ লক্ষ টাকা। তারপরই বিধাননগর কমিশনারেটের দ্বারস্থ হয়  হরিয়ানার ওই বাসিন্দা। অভিযোগ পেয়ে হরিয়ানার ওই যুবকের মোবাইলের টাওয়ার লোকেশন ধরে তদন্তে নামে বিধাননগর কমিশনারেট। সেই সূত্র ধরেই শুরু হয় তদন্ত। ফাঁস হয়ে যায় আন্তর্জাতিক ওই প্রতারণা চক্রের। ধৃতদের ফ্ল্যাট ভাড়া দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে এক চিকিৎসককেও। তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

spot_img

Related articles

প্রশ্নফাঁস রুখতে কিউআর কোড ও মেটাল ডিটেক্টর, বৃহস্পতিবার থেকে নিশ্ছিদ্র নিরাপত্তায় শুরু উচ্চমাধ্যমিক

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পঠন-পাঠন ও প্রশাসনিক স্তরে ‘এসআইআর’-এর প্রভাব নিয়ে যখন শিক্ষক মহলে...

বাংলাদেশের শাস্তি মুকুব, ভারতের বিরুদ্ধে খেলবে পাকিস্তান

  যাবতীয় জল্পনার অবসান। আগামী রবিবার টি২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারতের (India) বিরুদ্ধে ম্যাচ খেলতে নামছে পাকিস্তান (Pakistan)...

বাংলায় বিজেপির শিক্ষক সভা! বক্তা ধর্মেন্দ্র প্রধান, লক্ষ্য নিয়ে জল্পনা

ভরা পরীক্ষার মরসুম। তার সঙ্গে চলছে SIR-এর কাজ। আর এর মধ্যেই হঠাৎ বাংলার শিক্ষকদের নিয়ে সভা করতে উতলা...

ত্রুটিমুক্ত নির্বাচনের পথে বড় পদক্ষেপ! ভোটার স্লিপে এবার শুধুই কমিশনের লোগো

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটার স্লিপ বিলি নিয়ে নজিরবিহীন কড়াকড়ি শুরু করল নির্বাচন কমিশন। রাজ্যে ভোটপ্রক্রিয়াকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত এবং...