Saturday, June 27, 2026

দীপ্তি শর্মার করা আউট নিয়ে কী বললেন হরমনপ্রীত?

Date:

Share post:

শনিবার ইংল‍্যান্ডের বিরুদ্ধে দীপ্তি শর্মার নন-স্ট্রাইকার প্রান্তে চার্লি ডিনকে রান-আউট করা নিয়ে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে। ইংল‍্যান্ডে মানকাডিং, বিষয়টা নিয়ে হইচই হবে এটাই স্বাভাবিক। তবে আইসিসির নিয়ম মেনেই যে নন-স্ট্রাইকার প্রান্তে চার্লি ডিনকে রান-আউট করেন দীপ্তি শর্মা, এবিষয়ে সংশয় নেই। আর এই নিয়ে এবার মুখ খুললেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর।

ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে চার্লি ডিনকে দীপ্তি শর্মার নন-স্ট্রাইকার প্রান্তের রান-আউট (মানকাডিং) নিয়ে প্রশ্ন করতেই হরমনপ্রীত বলেন, “আমি ভেবেছিলাম আপনি প্রথম ৯টি উইকেট নিয়ে জানতে চাইবেন, যেগুলি তুলে নেওয়া মোটেও সহজ ছিল না।”

এরপর পাশাপাশি তিনি আরও বলেন,”এটা খেলার অঙ্গ। আমরা নতুন কিছু করিনি। আইসিসির নিয়মে রয়েছে। আপনি সবসময় সেই সুযোগটা নিতে চাইবেন। যেটা আমি মনে করি যে, এটা বোলারের সচেতনতার প্রমান দেয়। ব্যাটার কী করছেন, সেদিকে আপনার নজর রয়েছে। ক্যাপ্টেন হিসেবে আমি আমার ক্রিকেটারদের সমর্থন করব। আমি মনে করি না যে দীপ্তি এমন কিছু করেছে যেটা আইসিসির নিয়মে নেই। দিনের শেষে জয়টা জয়ই হয়। আপনার সেটাকে উপভোগ করা দরকার।”

আরও পড়ুন:লর্ডসে শেষ ম‍্যাচ খেললেন ঝুলন, শুভেচ্ছা মমতা-সৌরভ-সচিনের

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...