Tuesday, April 7, 2026

পুজোয় জনসংযোগ বাড়াতে মিঠুনকেই হাতিয়ার করছে বঙ্গ বিজেপি

Date:

Share post:

কেন্দ্রীয় পর্যবেক্ষকদের তরফে দুর্গাপুজোকে জনসংযোগের হাতিয়ার করার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রাক পুজোয় বিশেষ জনসংযোগ কর্মসূচির  রূপরেখা চূড়ান্ত করে ফেলেছে বঙ্গ বিজেপি। আর এই কর্মসূচির ‘মুখ’ হিসেবে বিজেপি তুলে ধরতে চাইছে মিঠুন চক্রবর্তীকে।  রাজ্যে একাধিক প্রাকপুজো কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে বিজেপি। উৎসবের মরশুমে জনসংযোগের লক্ষ্যে তাই মিঠুন চক্রবর্তীকে সামনে এনে বাংলা ও বাঙালির আবেগকে কাজে লাগাতে চাইছে বাংলার গেরুয়া শিবির।

আরও পড়ুন:থাকার জায়গা পাচ্ছেন না মিঠুন, পুজো উদ্বোধন নিয়ে অনিশ্চয়তা

শুক্রবারই কলকাতায় পা রেখেছেন মিঠুন।তখনই বলেছিলেন, রাজ্যের জেলাগুলিতে দলের হয়ে কাজ করবেন তিনি। সেইমত রবিবার সকালেই বালুরঘাটে দুর্গোৎসব উপলক্ষে বিজেপির কর্মসূচিতে বিজপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা গেল তাঁকে।

মিঠুন চক্রবর্তীকে সামনে রেখেই আজ থেকে প্রাক পুজো সম্মেলন রয়েছে বঙ্গ বিজেপির। এদিন সন্ধ্যায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পুজো হিসেবে পরিচিত দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের নিউটাউন ক্লাব দুর্গোৎসবের উদ্বোধন করবেন মিঠুন চক্রবর্তী। এরপর মালদার উদ্দেশে রওনা দেবেন তিনি।

বিজেপি সূত্রের খবর, সোমবার সকালে শিয়ালদহ স্টেশনে পৌঁছে সোজা তিনি চলে যাবেন নিউটাউনের হোটেলে। সেদিন আর তাঁর কোনও কর্মসূচি নেই। পরের দিন সকালে মঙ্গলবার, মিঠুন চক্রবর্তীর প্রাক পুজো সম্মেলনে হুগলি জেলার আরামবাগে যোগ দেওয়ার কথা । সেখানেও সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে বৈঠক ও পুজোর শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে তাঁর। সেদিনই সন্ধ্যায় ফের কলকাতায় ফেরা। এছাড়াও পূর্ব বর্ধমান এবং বীরভূম, এই দুই জেলাতেও দলের বিশেষ জনসংযোগ কর্মসূচিতে যোগ দেবেন মিঠুন।

Related articles

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...