Monday, February 23, 2026

লিগের প্রথম ম্যাচেই আটকে গেল লাল-হলুদ, জয় মহামেডানের

Date:

Share post:

কলকাতা লিগের প্রিমিয়ার ‘এ’ ডিভিশনের সুপার সিক্স পর্বে একই দিনে মাঠে নেমেছিল ইমামি ইস্টবেঙ্গল ও মহামেডান। বিদেশিহীন রিজার্ভ দল নিয়ে লিগের প্রথম ম্যাচেই আটকে গেল লাল-হলুদ। নৈহাটি স্টেডিয়ামে খিদিরপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ইস্টবেঙ্গল। তবে পূর্ণ শক্তির দল নিয়ে কলকাতা লিগের সুপার সিক্সে প্রথম ম্যাচ অনায়াসেই জিতল মহামেডান। কল্যাণী স্টেডিয়ামে সাদা-কালো ব্রিগেড ৩-০ গোলে হারাল এরিয়ানকে। স্টিফেন কনস্ট্যান্টাইনের প্রশিক্ষণাধীন ইস্টবেঙ্গলের সিনিয়র দল আবার এদিনই প্রস্তুতি ম্যাচে ভারতীয় অনূর্ধ্ব ২০ দলকে ২-০ গোলে হারায়। গোলদাতা ক্লিটন সিলভা এবং সুমিত পাসি।

এফএসডিএল-এর নিয়ম মেনে কলকাতা লিগে ইস্টবেঙ্গল যে রিজার্ভ দল নামাবে, তা আগে থেকেই ঠিক ছিল। সেই অনুযায়ী বিনো জর্জের দলে কোনও বিদেশি ছিল না। সন্তোষ ট্রফি জয়ী কেরল দলের জেসিন টিকে, অতুল উন্নিকৃষ্ণনের মতো বেশ কয়েক জন ফুটবলার এদিন খেললেন। এঁদের মধ্যে রক্ষণে নজর কাড়লেন অতুল।

প্রথমার্ধে ইস্টবেঙ্গল বেশ ভাল ফুটবল খেলে। তবে গোলের সুযোগ কাজে লাগাতে না পারায় এগিয়ে যেতে পারেনি দল। মহীতোষ রায়, সঞ্জীব ঘোষ, বিবেক সিংরা সহজ সুযোগ নষ্ট করেন। দ্বিতীয়ার্ধে অবশ্য দাপট দেখিয়েছে খিদিরপুর। দুর্দান্ত খেলেন খিদিরপুরের গোলরক্ষক প্রিয়ন্ত সিং।

এদিকে কল্যাণীতে গতবারের লিগ চ্যাম্পিয়ন মহামেডান দাপুটে ফুটবল খেলেই এরিয়ানের বিরুদ্ধে বড় জয় তুলে নেয়। মার্কাস যোশেফের গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় তারা। ৬২ মিনিটে ব্যবধান বাড়ান ওসমানে এনদিয়ায়ে। ৮১ মিনিটে তৃতীয় গোল ফসলু রহমানের।

আরও পড়ুন:নির্বাচনের সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড

spot_img

Related articles

আসছে অমীমাংসিত ‘মনীষা-রহস্য’! প্রকাশ্যে ‘কর্পূর’-এর টিজার

টলিউডের অন্দরে কান পাতলে ইদানীং একটিই নাম বারবার ঘুরেফিরে আসছে— ‘কর্পূর’। নব্বইয়ের দশকের শেষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা...

বাগানের মসৃণ জয়, লোবেরা বদলে দিয়েছেন দিমিকে?

  আইএসএলের(ISL) দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ২-০ গোলে জয় পেল মোহনবাগান(MOHUNBAGAN)। বাগানের হয়ে গোল করলেন জেমি ম্যাকলারেন, দিমিত্রি। এক...

প্রয়াত ফেলানি বসাক: এক অধ্যায়ের অবসান

যে আন্দোলন ঘুরিয়ে দিয়েছিল তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রাজনৈতিক জীবনের চাকা, তার মূল সঙ্গী ফেলানি...

রাজ্যে ভোটের বাদ্যি! মার্চেই আসছে ৪৮০ কোম্পানি বাহিনী, এক দফাতেই কি নির্বাচন?

২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নজিরবিহীন তৎপরতা শুরু করল নির্বাচন কমিশন। সোমবার মুখ্য...