Friday, May 15, 2026

আইনজীবী ছদ্মবেশে আদালতে হাজির জ্যাকলিন, অবশেষে অন্তবর্তী জামিন পেলেন বলিউড অভিনেত্রী

Date:

Share post:

সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি প্রতারণা মামলায় আদালত থেকে অবশেষে অন্তবর্তী জামিন পেলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। আজ, সোমবার জ্যাকলিনকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের পক্ষ থেকে। সেই নির্দেশ মেনে এদিন এজলাসে উপস্থিত ছিলেন জ্যাকলিন। শুনানি শেষে তাঁকে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে অন্তবর্তী জামিন দেয় আদালত। তবে আজ এই অন্তবর্তী জামিন তাঁকে কিছুটা হলেও স্বস্তি দিল। এই মামলাতেই বেশ কয়েকবার ইডির কাছে হাজিরা দিয়েছিলেন জ্যাকলিন।

এদিন আদালত চত্বরে সাধারণ মানুষ ও সংবাদমাধ্যম থেকে নিজেকে আড়াল করতে একেবারে সিনেমাটিকে পন্থা অবলম্বন করেছিলেন জ্যাকলিন। আইনজীবীর ছদ্মবেশ ধারণ করে সাদা শার্ট ও কালো ট্রাউজার পরে আদালত চত্ত্বরে আসেন অভিনেত্রী। ফলে সাধারণ মানুষ ও মিডিয়ার একটি অংশ আদালতে ঢোকার সময় তাঁকে চিনতে পারেননি।

উল্লেখ্য, সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে হাওলা, প্রতারণা ও তোলা মামলায় আদালতে আগেই চার্জশিট জমা করেছিল ইডি। সেই চার্জসিটের ভিত্তিতেই জ্যাকলিনকে আজ, আদালতে হাজিরা দিতে বলা হয়। না চাইতেও সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে যোগাযোগের কারণে এই মামলার সঙ্গে জড়িয়ে গিয়েছেন জ্যাকি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ছাড়াও দিল্লি পুলিশও তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে। জ্যাকির বিরুদ্ধে সুকেশের কাছ থেকে কোটি কোটি টাকার উপহার নেওয়ার উঠেছে। যার ফলে হাওলা মামলাতেও নাম উঠে এসেছে তাঁর।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...