Wednesday, June 24, 2026

এবার রেশনের দোকানেও মদ! পুনরোজ্জীবনে নয়া প্রস্তাব ডিলারদের

Date:

Share post:

দেশের রেশন দোকানগুলির পুনরোজ্জীবনে নয়া প্রস্তাব। এবার থেকে রেশন দোকানে (Fair Price Shop) মদ বিক্রির অনুমতি চেয়ে কেন্দ্রকে চিঠি দিল রেশন ডিলারদের সংগঠন। ২০ সেপ্টেম্বর কেন্দ্রীয় খাদ্য ও সরবরাহ মন্ত্রকের প্রধান সচিব সুধাংশু পান্ডেকে (Sudhanshu Pandey) ছবি পাঠিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন।

সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু চিঠিতে লেখেন, দেশের রেশন দোকানগুলির পুনরোজ্জীবনে কেন্দ্রেকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে হবে। এগিয়ে আসতে হবে রাজ্য সরকারগুলিকেও। রেশন দোকান থেকেই লাইসেন্স প্রাপ্ত মদ বিক্রির আবেদন জানিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন। চিঠির (Letter) প্রতিলিপি পাঠানো হয়েছে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েল, কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা ও খাদ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় অর্থসচিব, কেন্দ্রীয় রাজস্বসচিব ও সব রাজ্যের খাদ্য কমিশনার ও খাদ্য সচিবদের।

তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে সরকার অনুমোদিত রেশন দোকানের সংখ্যা ৫৩৭৮৬৮। প্রত্যক্ষভাবে এই দোকানগুলির সঙ্গে প্রায় আড়াই কোটি মানুষের রুজি-রোজগার যুক্ত। ডিলারদের অভিযোগ, যেভাবে এখন রেশন ব্যবস্থা চলছে, তাতে রেশন ডিলাররা লাভের মুখ দেখতে পাচ্ছেন না। রেশন দোকানগুলি বাঁচিয়ে রাখতে তাঁদের বিকল্প পথের কথা ভাবতে হচ্ছে। সেই কারণেই মদ বিক্রির কথা কেন্দ্রীয় সরকারের কাছে জানিয়েছেন ডিলাররা। শুধু মদ বিক্রিই নয়, রেশন দোকান থেকে ৫কেজির রান্নার গ্যাস সিলিন্ডারও বরাদ্দ করা যায় সে বিষয়েও প্রস্তাব দিয়েছেন তাঁরা। ডিলারদের আশা, পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্র ও রাজ্য ইতিবাচক পদক্ষেপ করবে।

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...