Wednesday, June 24, 2026

ঘরে ফিরলেন ঝুলন, জানালেন জীবনে একটা আক্ষেপ তাঁর রয়ে গিয়েছে 

Date:

Share post:

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে ঘরে ফিরলেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami) ৷ সোমবার সকালে কলকাতা বিমানবন্দরে নামেন তিনি ৷ শহরে পা রেখেই জানিয়ে দিলেন ২০ বছরের ক্রিকেট কেরিয়ারে তাঁর একটাই আক্ষেপ, বিশ্বকাপ হাতে নিতে পারলেন না তিনি।

এদিন ঝুলন গোস্বামীকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন, সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া এবং অন্যান্য কর্তারা ৷ ফুলের মালা ও স্তবক দিয়ে স্বাগত জানানো হয় ঝুলনকে ৷ এদিন ঝুলনের সঙ্গে দেখা করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন অনেক খুদে। তারা বাংলার অনুর্ধ্ব-১৬ মহিলা দলের হয়ে খেলছে ৷ তাঁদের সঙ্গেও কথা বলেন ঝুলন।

এদিন শহের পা রেখে ঝুলন বলেন,” সব ক্রীড়া ব‍্যক্তিদের একটা সময় অবসর নিতে হয় ৷ আর কেরিয়ারের শেষটা ইতিবাচকভাবে শুরু করতে পেরে আনন্দিত লাগছে। তবে ২০ বছরের ক্রিকেট কেরিয়ারে একটাই আক্ষেপ, বিশ্বকাপ হাতে নিতে পারিনি।

ঝুলনের সঙ্গেই কলকাতায় ফিরেছেন অলরাউন্ডার দীপ্তি শর্মা। শার্লট ডিনকে রান আউট করা নিয়ে হওয়া বিতর্ক প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হয় এদিন৷ সেই নিয়ে যা নিয়ে দীপ্তি বলেন,” নিয়মের মধ্যে থেকেই যা করার করেছি ৷ আর শার্লট ডিনকে এর আগেও সতর্ক করেছিলাম ৷ তা আম্পায়ারকেও জানিয়ে ছিলাম ৷ কিন্তু, শার্লট বারবার তাঁর ডেলিভারির আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন ৷ ফলে ওই ওভারের চতুর্থ বলে ডিনকে রান আউট করি ৷”

আরও পড়ুন:‘কখনও কখনও চ‍্যালেঞ্জ নিতে হয়’, ম‍্যাচ শেষে বললেন সূর্যকুমার

Related articles

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...