Tuesday, March 17, 2026

Debolina Dutta: পুরনো স্মৃতি নয়, পুজোয় নতুন স্মৃতি তৈরি করবেন অভিনেত্রী

Date:

Share post:

পুজো মানেই নস্টালজিয়া আর প্রেমের জোয়ারে গা ভাসানো। কিন্তু অভিনেত্রীর জীবনে এবছরের পুজোটা একটু আলাদা। আইনি বিচ্ছেদ না হলেও তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee) এখন আর দেবলীনার (Debolina Dutta) জীবনে নেই। দর্শকের দারুন প্রিয় এই অনস্ক্রিন -অফস্ক্রিন জুটি নিজেদের বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। তবে অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়ের (Bibriti Chatterjee) সঙ্গে সম্পর্কে জড়ানোর কারণেই নাকি তথাগতর সঙ্গে বিচ্ছেদ হয়েছে দেবলীনার, টলিউডের (Tollywood) কান পাতলে এ কথাই শোনা যাচ্ছে। এই বছর কি তাহলে একাকিত্বেই কাটবে দেবলীনার পুজো? অভিনেত্রী বলছেন, পুরনো স্মৃতিকে নস্টালজিয়ায় পরিণত করে নতুন স্মৃতি তৈরি করতে চান তিনি।

দেবলীনা দত্ত (Debolina Dutta) দর্শকের বেশ পছন্দের অভিনেত্রী। বাঙালির ড্রয়িংরুমে তার অবাধ বিচরণ। অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা হয় সোশ্যাল মিডিয়ায়। ২০২২ এর পুজোতে দেবলীনাকে সব থেকে বেশি যে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তা হল তথাগত মুখোপাধ্যায় ছাড়া পুজো কেমন কাটবে? দেবলীনার কথায়, তাঁর বয়স যখন মাত্র ৯, তখন তিনি তাঁর বাবাকে হারান। সেই তখন থেকেই জীবনে নানান কঠিন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। বহু সমস্যার মুুখোমুখি হতে হয়েছে। তবে নিজের পছন্দেই তিনি বহু কিছু বেছে নিয়েছেন, আবার অনেক কিছুই বাদ দিয়েছেন। নিজের বিয়ের দিন যখন বর আসেনি, কনের বেশে একা বসে ছিলেন তখন তথাগত বন্ধু হিসেবে পাশে ছিলেন, জানিয়েছেন দেবলীনা। তিনি বলছেন জীবনে তখন দুটো অপশন ছিল। হয় দুঃখ নিয়ে বেঁচে থাকা নয় নতুন করে এগিয়ে চলা। তথাগত তাঁর খুব ভালো বন্ধু, এখনো কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী। প্রতিবছর পূজোতে তাঁরা ঘুরতে যেতেন। এবারও তাই হবে, তবে এই বছর প্ল্যানিং করেছেন অভিনেত্রী নিজেই। তিনি স্বীকার করছেন ভালোবাসা কখনোই চিরতরে মরে যায় না। তবে ভালোবাসার প্রকাশ বিভিন্নভাবে হয়। এই পুজোতে নতুন করে জীবনের গল্প তৈরি করতে চান দেবলীনা দত্ত।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...