Thursday, May 14, 2026

ফরেন্সিক দফতরের ১০টি পদে পুজোর আগেই নিয়োগ শুরুর নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

রাজ্যের ফরেন্সিক দফতরের ১০টি পদে অবিলম্বে নিয়োগ করতে হবে। এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। শুধু তাই নয়, পুজোর আগেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন।
জানা গিয়েছে, একটি মামলায় রাজ্যের স্বরাষ্ট্রসচিব ভগবতীপ্রসাদ গোপালিকাকে মঙ্গলবার সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই মতো তিনি সকালে আদালতে গিয়েছিলেন। সেখানে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের তরফে তাঁর কাছে প্রশ্ন করা হয়, কেন ফরেন্সিক দফতরের ১৭টি পোস্টে এখনও নিয়োগ হয়নি? এর পরই অবিলম্বে নিয়োগ শুরু করার নির্দেশ দেওয়া হয়।হাইকোর্ট জানিয়েছে, চলতি সপ্তাহেই নিয়োগের কাজ শুরু করতে হবে।উল্লেখ্য, ফরেন্সিক দফতরে দু’টি বিভাগ মিলিয়ে মোট শূন্যপদ ১৭। একটি বিভাগের ১০ পদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন- ভুবনেশ্বর কুমারের পাশে দাঁড়ালেন এস শ্রীসান্ত

এমনকি, মঙ্গলবারই পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে হবে স্বরাষ্ট্রসচিবকে। আদালত জানিয়েছে, মঙ্গলবার দুপুর ২টোয় ফের স্বরাষ্ট্রসচিবকে আদালতে হাজিরা দিতে হবে। তবে তিনি ভার্চুয়াল মাধ্যমে হাজির থাকতে পারবেন। ওই সময়ের মধ্যে পিএসএসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে তাঁকে আদালতে জানাতে হবে, পুজোর ছুটির আগে অর্থাৎ ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফরেন্সিক দফতরে নিয়োগ শুরু করা সম্ভব কি না।
জানা গিয়েছে, কলকাতা হাই কোর্টে নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স (এনডিপিএস) আইনে একটি মামলা করেন উৎপল সরকার। সেই মামলায় রাজ্যের ফরেন্সিক দফতরের কাছ থেকে রিপোর্ট চেয়েছিল আদালত। কিন্তু সেই রিপোর্ট সময় মতো জমা পড়েনি। রাজ্যের আইনজীবী আদালতে জানিয়েছিলেন, ফরেন্সিক দফতরে কর্মচারী না থাকায় রিপোর্ট দেওয়া সম্ভব হয়নি।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...