Saturday, May 16, 2026

এরিয়ানের বিরুদ্ধে জয় লক্ষ‍্য লাল-হলুদের

Date:

Share post:

কলকাতা লিগের প্রিমিয়ার ‘এ’ ডিভিশনের সুপার সিক্স পর্বে বুধবার ফের মাঠে নামছে ইস্টবেঙ্গল। নৈহাটি স্টেডিয়ামে লাল-হলুদের প্রতিপক্ষ এরিয়ান। কলকাতা লিগে রিজার্ভ দল খেলাচ্ছে লাল-হলুদ। প্রথম ম্যাচে খিদিরপুরের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করার পর এরিয়ান ম্যাচ থেকে পুরো পয়েন্ট পাওয়ার লক্ষ্য ইস্টবেঙ্গলের।

এদিকে এরিয়ানে আছে তিন বিদেশি ফুটবলার। রক্ষণ, মাঝমাঠ আর আপফ্রন্টে ক্যামেরুনের ৩ ফুটবলার। যার ফলে বাড়তি সতর্ক লাল-হলুদ কোচ বিনো জর্জ। জানা যাচ্ছে, সিনিয়র দল থেকে চার ফুটবলারকে এরিয়ান ম্যাচের জন্য পাঠানোর কথা। কোন চার ফুটবলারকে ছাড়া হবে তা ঠিক করবেন কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনই। খিদিরপুরের বিরুদ্ধে সিনিয়র দল থেকে নবি হুসেনকে রিজার্ভ দলে পাঠানো হয়। এরিয়ান ম্যাচে হয়তো সার্থক, মোবাশির আর অনিকেত যাদবকে দেখা যেতে পারে।

এদিন এরিয়ান ম‍্যাচ নিয়ে কোচ বিনো জর্জ বলেন, ‘‘প্রথম ম্যাচের ভুলত্রুটি শুধরে নিয়ে দ্বিতীয় ম্যাচে পুরো ৩ পয়েন্ট ঘরে তোলার লক্ষ্য আমাদের।’’

আরও পড়ুন:তিরুবনন্তপুরমে পুষ্পবৃষ্টিতে স্বাগত জানান হল রোহিতদের

Related articles

আর জি কর-তদন্তে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের, অভিজিতের নিশানায় CBI আধিকারিক সীমা

হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নির্দেশে আর জি কর মামলার (RG Kar Case) শুনানির জন্য সম্পূর্ণ নতুন একটি...

এবার অবাধ নির্বাচন হবে, বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান: আহ্বান শুভেন্দুর

"এতদিন ছিল, অবাধে ভোট হয়নি। এবার হবে। বিজেপি (BJP) প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান"। শনিবার ফলতায় (Falta) দলীয়...

কর্মীর বাড়ি থেকে প্রশাসনিক ভবন: তিন জেলায় হিংসার কাহিনী শুনলেন তৃণমূল প্রতিনিধিরা

নির্বাচনের পরে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার শিকার তৃণমূলের কর্মী থেকে তাঁদের পরিবার। বাদ পড়েনি নির্বাচিত সদস্যরাও। তৃণমূল...

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...