Thursday, May 14, 2026

জম্মু ও কাশ্মীরে দুটি যাত্রিবাহী বাসে বিস্ফোরণ, তদন্তে পুলিশ

Date:

Share post:

ফের উত্তপ্ত উপত্যকা। আট ঘণ্টার ব্যবধানে জম্মু ও কাশ্মীরে উধমপুরে দু’টি যাত্রিবাহী বাসে বিস্ফোরণ ঘটল। বৃহস্পতিবার আচমকাই বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা খালি বাস থাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। খালি বাস থাকায় কোনও প্রাণহানি হয়নি। আতঙ্ক ছড়াতেই কোনও জঙ্গিগোষ্ঠী একাজ করেছে বলে মনে করছে পুলিশ।

আরও পড়ুন:ফের জম্মু কাশ্মীরে বাস দুর্ঘটনা: মৃত ৫, আহত কমপক্ষে ২৫

পুলিশ সূত্রের খবর, বুধবার রাত পৌনে ১১টা নাগাদ উধমপুরের দোমাইল চকের অদূরে রাখা বাসে প্রথম বিস্ফোরণটি ঘটে। ওই ঘটনার দু’জন গুরুতর জখম হন। এর পর বৃহস্পতিবার সকালে সাড়ে ৬টা নাগাদ দোমাইল চক থেকে ৪ কিলোমিটার দূরে পুরনো বাসস্ট্যান্ডে রাখা একটি বাসে বিস্ফোরণ হয়। সেখানে অবশ্য কেউ হতাহত হননি।

প্রসঙ্গত, ২০০৯-এ জম্মুর বাসস্ট্যান্ডে রাখা যাত্রিবাহী বাসে বিস্ফোরণে ঘটানো হয়েছিল। ওই নাশকতায় পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর হাত ছিল বলে জানা যাচ্ছে। তবে এবারের নাশকতার পেছনে কার হাত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...