Saturday, March 14, 2026

প্রোটিয়াদের বিরুদ্ধে ৩ উইকেট নিয়ে ম‍্যাচের সেরা অর্শদীপ, টি-২০ বিশ্বকাপেও নিজেকে মেলে ধরতে মরিয়া তিনি

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে প্রথম টি-২০ ম‍্যাচে জয় পেয়েছে ভারত (India)। বুধবার প্রোটিয়াদের ৮ উইকেটে হারিয়েছে রোহিত শর্মারা (Rohit Sharma)।সৌজন্যে অর্শদীপ সিং (Arshdeep Singh)। তিন উইকেট নিয়ে ম‍্যাচের সেরা অর্শদীপ। পরপর সাজঘরে ফিরিয়েছেন কুইন্টন ডি’কক, রিলি রোসৌ এবং ডেভিড মিলার। প্রথম ওভারেই এক রকম লিখে দিয়েছেন ম্যাচের ফলাফল। মেনে নিয়েছেন উইকেট থেকে দারুণ সাহায্য পেয়েছেন তিনি। ম‍্যাচের সেরা হয়ে উচ্ছসিত অর্শদীপ।

ম‍্যাচ শেষে অর্শদীপ বলেন,” উইকেট থেকে প্রচুর সাহায্য পেয়েছি। প্রথম ওভারেই দীপক চাহার ছন্দটা তৈরি করে দেয়। আমি শুধু পরিকল্পনা অনুযায়ী বল করার চেষ্টা করেছি। সব থেকে খুশি হয়েছি মিলারকে আউট করে। ও আউট সুইংয়ের প্রত্যাশা করছিল। কিন্তু আমি ওকে ইন সুইং করি। ওই বলটা করতে পেরে খুব আনন্দ হয়েছে।”

সামনেই টি-২০ বিশ্বকাপ। টি-২০ বিশ্বকাপের আগে নিজের পারফরম্যান্সে খুশি আর্শদীপ। এই পারফরম্যান্সই অস্ট্রেলিয়ার মাটিতেও ধরে রাখতে চান তিনি। অর্শদীপ বলেন,”জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে কঠোর পরিশ্রম করেছি। আগামী দিনে এ ভাবেই বল করতে চাই।”

আরও পড়ুন:‘এই পিচে ১০৭ রান তাড়া করা সহজ ছিল না’, প্রোটিয়াদের বিরুদ্ধে ম‍্যাচ জিতে বললেন ভারত অধিনায়ক

spot_img

Related articles

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...

আরও এক বাম নেতা বিজেপির পথে! মোদির সভায় যাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক

আরেক বাম নেতা বিজেপির পথে। সিপিআইএম নেতা হিসাবে পরিচিত ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় মোদির ব্রিগেডের (Brigade) সভায় মঞ্চ আলো...