Tuesday, May 19, 2026

লড়াইয়ে নেই, আদালতে বিজেপি: অভিষেকের মন্তব্য নিয়ে মামলা দায়ের সুকান্তর

Date:

Share post:

রাস্তায় নেমে লড়াইয়ে নেই বিজেপি (BJP)। স্যোশাল মিডিয়া আর আদালতে লড়াইয়ে ব্যস্ত গেরুয়া শিবির। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মন্তব্যের বিরোধিতায় আদালতের দ্বারস্থ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mujumder)।

বাংলায় তাদের দিকে জনসমর্থন নেই- এটা ২১-এর নির্বাচনের পরেই বুঝেছিল বিজেপি। তারপরেই মাঠে নেমে লড়াইয়ের চেষ্টা ছেড়ে আদালত ও স্যোশাল মিডিয়াতে গলা ফাটাচ্ছে পদ্মশিবিরি। বিজেপির নবান্ন (Nabanna) অভিযানে জখম হয়েছিলেন কলকাতার পুলিশ ACP দেবজিৎ চট্টোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালে দেবজিৎকে দেখতে গিয়ে পুলিশের সহ্যশক্তি এবং ধৈর্য্যের প্রশংসা করে তৃণমূল সাংসদ। বলেন, “দেবজিতবাবুকে বলে এলাম, আপনার সংবেদনশীলতাকে স্যালুট জানাই। আপনার জায়গায় আমি থাকলে মাথায় গুলি করতাম।” এই মন্তব্য নিয়ে জলঘোলা শুরু করে বিজেপি। এফআইআর করার চেষ্টা করেছিলেন বিজেপি নেতারা, কিন্তু এফআইআর দায়ের না হওয়ায়, এবার মামলা করা হয়েছে। সুকান্ত মজুমদার, “এফআইআর করতে গিয়েছিলাম। কিন্তু হয়নি। তাই আদালতে এলাম। মামলা দায়ের করা হয়েছে।”

আরও পড়ুন- এবার বিচারপতি বিশ্বজিৎ বসুর মন্তব্য, ‘ভয়ঙ্কর পরিসংখ্যান, দুর্নীতিবাজদের ফল ভুগতে হবে’!

বিজেপির এই পদক্ষেপের নিয়ে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, ”উত্তরপ্রদেশ-ত্রিপুরার মতো রাজ্যে পুলিশ এনকাউন্টার করে। আমাদের রাজ্যে পুলিশ অনেক সহনশীল। তাদের প্রশংসা করতে গিয়েই অভিষেক ওই কথা বলেছেন। যা নিয়ে বিতর্ক তৈরি করতে চাইছে বিজেপি।”

 

Related articles

ইংল্যান্ডের মাটিতে নয়া ইতিহাস! লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত তুষার হলেন সর্বকনিষ্ঠ মেয়র

ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত তুষার কুমার । লন্ডনের এলস্ট্রি এবং বোরহামউড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন...

তৃণমূল নেতাকে ‘বিনা কারণে’ গ্রেফতারের অভিযোগ! স্বরূপনগর থানায় জবাব তলব ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে এবং বিনা কারণে শাসকদলের নেতা-কর্মীদের নিশানা করা...

সাংসদ সায়নীর মাথা কাটলে ১ কোটি পুরস্কার! ঘোষণা যোগীরাজ্যের পুরসভার চেয়ারম্যানের

মহিলাদের অধিকার ও নারী স্বাধীনতার দাবি করে মহিলা সংরক্ষণ বিল আনতে চলা বিজেপির নেতাদের নারীর প্রতি সম্মানের জায়গাটা...

রাজ্যের পরবর্তী সিইও কে? তিন আইএএস আধিকারিকের নাম দিল্লিতে পাঠাল নবান্ন

রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) কে হতে চলেছেন, তা নিয়ে প্রশাসনিক স্তরে জল্পনা শুরু হয়েছে। নবান্ন সূত্রে...